News Flash

  • Home
  • Uncategorized
  • আখের রস বের করার মেশিনে ঢুকে হাতের আঙুল খোয়ালেন ব্যবসায়ী
Image

আখের রস বের করার মেশিনে ঢুকে হাতের আঙুল খোয়ালেন ব্যবসায়ী

Churaibariনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুলাই ৷৷ উত্তরের কদমতলাত এক ভয়াবহ দুর্ঘটনা৷ মেশিন দিয়ে আখের রস বের করে বিক্রি করার সময় মেশিনের ভেতর ডান হাতের অর্ধেক অংশ ঢুকে যায়৷ আর তাতে ডান হাতের পাঁচটি আঙুল কেটে নেয় রস বের করার মেশিন৷ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন ঐ রস বিক্রেতা৷ ঘটনাটি ঘটেছে কদমতলা বাজারে৷ আজ সকাল ১১৩০মিনিট এর সময় কদমতলা থানাধীন আমটিলার নারায়ণ নাথ (২৪) প্রতিদিনের মতো পেটের টানে এক মাত্র অর্থ উপার্জনের এই মেশিন নিয়ে কমদতলা সুকলের পাশে বসে আখের রস বিক্রি করছিলেন৷ হঠাৎ মেশিনের ভেতর আখ দিতে গিয়ে তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়৷ সাথে সাথে চিৎকার দিলে আশপাশের লোকজনরা ছুটে এসে রস বিক্রেতা নারায়নের হাত মেশিনের ভেতর থেকে বের করতে চাইলে ব্যর্থ হন৷ সাথে সাথে কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা৷ উনারা ও এসে ব্যর্থ হন৷ প্রায় ঘন্টা দেড় এক পর ঐ মেশিনের মেকানিক্স এনে মেশিনটিকে সম্পূর্ণ খুলে রস বিক্রেতার ডান হাত বের করা হয়৷ তারপর আহত  নারায়ণ নাথকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রস বিক্রেতার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় নারায়ণ নাথের চিকিৎসা চলছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top