নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুলাই ৷৷ উত্তরের কদমতলাত এক ভয়াবহ দুর্ঘটনা৷ মেশিন দিয়ে আখের রস বের করে বিক্রি করার সময় মেশিনের ভেতর ডান হাতের অর্ধেক অংশ ঢুকে যায়৷ আর তাতে ডান হাতের পাঁচটি আঙুল কেটে নেয় রস বের করার মেশিন৷ ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন ঐ রস বিক্রেতা৷ ঘটনাটি ঘটেছে কদমতলা বাজারে৷ আজ সকাল ১১৩০মিনিট এর সময় কদমতলা থানাধীন আমটিলার নারায়ণ নাথ (২৪) প্রতিদিনের মতো পেটের টানে এক মাত্র অর্থ উপার্জনের এই মেশিন নিয়ে কমদতলা সুকলের পাশে বসে আখের রস বিক্রি করছিলেন৷ হঠাৎ মেশিনের ভেতর আখ দিতে গিয়ে তার ডান হাত মেশিনের ভেতর ঢুকে যায়৷ সাথে সাথে চিৎকার দিলে আশপাশের লোকজনরা ছুটে এসে রস বিক্রেতা নারায়নের হাত মেশিনের ভেতর থেকে বের করতে চাইলে ব্যর্থ হন৷ সাথে সাথে কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা৷ উনারা ও এসে ব্যর্থ হন৷ প্রায় ঘন্টা দেড় এক পর ঐ মেশিনের মেকানিক্স এনে মেশিনটিকে সম্পূর্ণ খুলে রস বিক্রেতার ডান হাত বের করা হয়৷ তারপর আহত নারায়ণ নাথকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রস বিক্রেতার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় নারায়ণ নাথের চিকিৎসা চলছে৷
আখের রস বের করার মেশিনে ঢুকে হাতের আঙুল খোয়ালেন ব্যবসায়ী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















