গুয়াহাটি, ১২ জুলাই, (হি.স.) : বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত নাশকতা সংঘটিত করবে বলে একটি ভিডিও বার্তায় হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকার অভিজাত এলাকার গুলশানের রেস্তোরাঁয় আইসিস হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই ভিডিওতে কয়েকজন জেহাদি সদস্য বাংলাদেশ সরকারকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে এ-ই শেষ নয়, আরও নাশকতা ঘটানো হবে। ভিডিওতে এক সন্ত্রাসবাদী বক্তব্য পেশ করে বলছে, শ্যাম (একে অনেকে আবার আ-সাম বলেও শঙ্কা করছেন, আবার কেউ কেউ মায়ানমারের শ্যাম অঞ্চল বলে মনে করছেন), ইরাক, লিবিয়া ইত্যাদি বিভিন্ন স্থানে শ শ মুসলিম নর-নারীর যে হত্যালীলা সংঘটিত হয়েছে তার প্রতিশোধ নেবে তারা। গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জেহাদি সংগঠনে শামিল হওয়ারও আহ্বান জানানো হয়েছে ভিডিওতে। এতে যারা বাংলাদেশে হামালা করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বক্তা।
মুসলিমদের ওপর নির্যাতন হওয়া দেশেগুলিতে হামলা করবে আইসিস, হুমকি ভিডিওয়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















