News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের সঙ্গে মানসের ঘনিষ্ঠতার আভাস দিলেন অধীর চৌধুরী
Image

তৃণমূলের সঙ্গে মানসের ঘনিষ্ঠতার আভাস দিলেন অধীর চৌধুরী

adhirবহরমপুর, ১২ জুলাই (হি.স.) : মানস ভুঁইয়ার বিরুদ্ধে এবার তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ তুললেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | পিএসি-র চেয়ারম্যান পদ আঁকড়ে থাকার পেছনে মানসের অন্য উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করলেন অধীর | ইঙ্গিতটা অবশ্যই তৃণমূলের দিকে | পিএসি-র চেয়ারম্যানের পদ না ছাড়লে দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে জেনেও এক পা-ও পিছিয়ে আসনেনি মানস ভুঁইয়া| মঙ্গলবার তিনি পিএসি-র প্রথম বৈঠক করেছেন|
মঙ্গলবার বহরমপুরে অধীরবাৱু সাংবাদিকদের বলেন, মানসবাৱু চাইছেন আমরা ওকে শহিদ করে দিই| আমরা বলছি, আমরা ওকে শহিদ করব না| উনি যেখানে ইচ্ছা যান| উনি দলের একজন বরিষ্ঠ নেতা| উনি যেটা ভালো ৱুঝবেন সেটাই করুন| আমরা কিন্তু চাই উনি সম্মানের সঙ্গে আমাদের সঙ্গে দলেই থাকুন | টানা কয়েকদিন ধরে পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে দড়ি টানাটানিতে বিরক্ত অধীর বলেন, মানসবাৱুর মতো একজন এতদিনের পুরোনো নেতা কী ভাবে এই ধরনের আচরণ করতে পারেন তা ৱুঝে উঠতে পারি না| এনিয়ে বিরক্তি প্রকাশ করেন কংগ্রেস সভাপতি| তিনি বলেন, সামান্য বিষয় নিয়ে এভাবে গোঁয়াড়তুমি করার পেছনে কিছু তো আছে| সেটা আপনারাও বোঝেন, আমরাও ৱুঝি| উনি হয়তো ৱুঝেছেন কংগ্রেস দলে থাকলে তার কোনও ভবিষ্যত নেই| তাই তিনি ওরকম করছেন|
রাজনৈতিক মহলের ধারণা বল এখন মানসবাৱুর কোর্টে| বিপাকে পড়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব না পারছেন তাঁকে ছাঁটতে, না পারছেন বাগে আনতে| এখন দেখার অধীর চৌধুরীর এই মন্তব্যের পর কী করেন মানস ভুঁইঞা|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top