News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি কার্য়কলাপ না পাওয়ায় আপাতত স্বস্তিতে জাকির নায়েক
Image

জঙ্গি কার্য়কলাপ না পাওয়ায় আপাতত স্বস্তিতে জাকির নায়েক

Zakir Naikমুম্বই, ১২ জুলাই (হি.স.) : জঙ্গি কার্য়কলাপ না পাওয়ায় আপাতত স্বস্তিতে ইসলাম ধর্ম প্রচারক ডাঃ জাকির নায়েকের| বিশ্বব্যাপী বিতর্কের মুখে পড়েও অবশেষে এই ইসলাম ধর্ম প্রচারককে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগ| তাঁর টেলিভিশন চ্যানেল পিস টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে বিতর্কিত কিছুই খুঁজে পায়নি মহারাষ্ট্রের স্টেট ইন্টেলিজেন্স বিভাগ|
সৌদি থেকে দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন জাকির নায়েক, এমনই জানা গিয়েছিল বিভিন্ন সূত্রের তরফে| সোমবার তাঁর দেশে ফেরার কথা থাকলেও ভারতে না এসে আফ্রিকা চলে যান ধর্ম প্রচারক ডাঃ জাকির নায়েক| ঢাকার গুলশন হামলার সঙ্গে ধর্ম প্রচারক জাকির নায়েক জড়িত আছেন বলে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে| সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছিল তাঁর সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের দফতরে| খতিয়ে দেখা হয় তাঁর টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের ফুটেজ| সূত্রের খবর, সেই ফুটেজগুলির ভিত্তিতে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়া বা অন্য ধর্মের অনুভূতিতে আঘাত করার মত কিছুই খুঁজে পাননি গোয়েন্দারা| সেই কারণেই ভারতে ফিরলে নায়েককে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্টেট ইন্টেলিজেন্স বিভাগ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top