News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে ভারতে ঢোকায় বিএসএফের গুলিতে তিন অনুপ্রবেশকারীর মৃতু্য
Image

অবৈধভাবে ভারতে ঢোকায় বিএসএফের গুলিতে তিন অনুপ্রবেশকারীর মৃতু্য

Police encounterচণ্ডীগড়, ১২ জুলাই (হি.স.) : অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করায় বিএসএফের গুলিতে মারা গেল তিন অনুপ্রবেশকারী| মঙ্গলবার সকালে পাঞ্জাবের পাকিস্তান সীমান্তের দয়রা মনসুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে|
খবরে জানা গিয়েছে, এদিন সকালে সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল| বিষয়টি নজরে আসতেই টহলরত জওয়ানরা প্রথমে আত্মসমর্পণ করতে বলে| বিএসএফের কথায় কর্ণপাত না করলে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে জওয়ানরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় তিন পাক নাগরিকের| বিএসএফ সূত্রে খবর, ওই অনুপ্রবেশকারীদের দলে আরও দুজন ছিল| তারা পাকিস্তানের দিকে পালিয়ে গিয়েছে| মৃতদের বয়স কুড়ির কাছাকাছি| মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি| মৃতদের কাছ থেকে তিনটি পাকিস্তানি মোবাইল ফোন এবং ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top