News Flash

  • Home
  • Uncategorized
  • অশান্তির জেরে জম্মু-কাশ্মীরে স্থগিত ইউজিসি নেট পরীক্ষা
Image

অশান্তির জেরে জম্মু-কাশ্মীরে স্থগিত ইউজিসি নেট পরীক্ষা

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.) : বুরহান ওয়ানির মৃত্যু পরবর্তী অশান্তির জেরে জম্মু-কাশ্মীরে স্থগিত ইউজিসি নেট পরীক্ষা । উপত্যকায় সন্ত্রাসবাদে ‘পোস্টার বয়’ তথা হিজবুল মুজাহিদিনের তরুণ জঙ্গি বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর । রবিবারও ওই একই অবস্থা জারি রয়েছে । ফলে দেশ জুড়ে চলা জম্মু- ইউজিসি নেট পরীক্ষা জম্মু-কাশ্মীরে স্থগিত করে দেওয়া হয়।
এদিন শ্রীনগরের ১৬টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু অশান্ত পরিস্থিতির জন্যই পরীক্ষা স্থগিত করে দেওয়া হল বলে ইউজিসি-র পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে । সেই সঙ্গে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী দিন স্থির হলে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ অঞ্চলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে বুরহানের মৃত্যু হয়েছে। এরপর থেকেই কাশ্মীরে অশান্তি চলছে। বিচ্ছিন্নতাবাদীরা বনধের ডাক দিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলওয়ামা জেলা এবং আশেপাশের অঞ্চলে কার্ফু জারি করা হয়েছে। মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনও চলছে না। অমরনাথ যাত্রা বন্ধ করে রাখা হয়েছে। সবমিলিয়ে উপত্যকার জনজীবন বিপর্যস্ত। আর এ কারনেই নেট পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়।-

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top