News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া
Image

ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ৯ জুলাই (হি.স.) : ফের একটি অত্যাধুনিক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল উত্তর কোরিয়া| আমেরিকার হুমকির ২৪ ঘন্টার মধ্যে শনিবার ফের সাবমেরিন থেকে নিজেদের শক্তি পরীক্ষা করল উত্তর কোরিয়া | মিসাইলের সফল পরীক্ষার পরেই গবেষকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান কিম-জং-উন| কিন্তু্ ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত করবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি| নতুন করে ফের শক্তিপরীক্ষা করায় উত্তর কোরিয়ার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে| পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান|
জানা গিয়েছে, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে এটি ছোঁড়া হয়েছে | এর আগে সাবমেরিন থেকে ছোঁড়ার উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সিনপোর কাছাকাছি এলাকায় উত্তর কোরিয়া তত্পরতা চালিয়েছে বলে বিশ্লেষকরা দেখতে পেয়েছেন | সাবমেরিন থেকে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি নিয়ে উত্তর কোরিয়ার তত্পরতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি করেছে | সাধারণ ভাবে, এ জাতীয় ব্যবস্থার অবস্থান আগে ভাগে বের করা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়| ওয়াশিংটন এবং সিউল কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করার একদিন পরই এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top