News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের কালোবাজারী প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত অটো চালক
Image

পেট্রোলের কালোবাজারী প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত অটো চালক

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলের কালোবাজারী রমরমা চলছে৷ যান চালকরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতিতে পেট্রোলের কালোবাজারী রুখতে গিয়ে পাম্পেই আক্রান্ত হলেন এক অটো চালক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জিরানীয়া জে সি রায় পাম্পে৷ আক্রান্ত অটো চালক দুই যুবক ও এক মহিলার বিরুদ্ধে জিরানীয়া থানায় মামলা দায়ের করেছেন৷ আক্রান্ত অটো চালকের নাম রাকেশ রায়৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অটো চালক রাকেশ রায় জে সি রায় পাম্পে যায় অটো নিয়ে পেট্রোল আনতে৷ তার আগে এক যুবক মরুতী গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে যায়৷ কিছুক্ষণ পরেই ঐ যুবক ফের একই মারুতী গাড়ি নিয়ে হাজির হয় পাম্পে৷ এই ঘটনা দেখে রাকেশ রায় মারুতী চালককে প্রতিবাদ জানায়৷ তখনই মারুতীতে বসে থাকা আরো এক যুবক ও মহিলা বেরিয়ে আসে৷ প্রথমে তাদের সঙ্গে রাকেশের বাক-বিতন্ডা শুরু হয়৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ দুই যুবক ও মহিলা সংঘবদ্ধ ভাবে রাকেশকে হামলা করে৷ মারুতীতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে এলোপাথারি আঘাত করা হয়৷ এই ঘটনা দেখে পাম্পের উপস্থিত লোকজন আঁতকে উঠে৷ পাম্প কর্তৃপক্ষ খবর দেয় জিরানীয়া থানায়৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়৷ যদিও এর আগেই হামলাকারীরা পাম্প থেকে কেটে পড়ে৷ আক্রান্ত অটো চালক আক্রমণকারীদের সনাক্ত করতে সক্ষম হন৷ তারা এই এলাকারাই বাসিন্দা৷ হামলাকারী দুই যুবকের নাম সুদীপ ও উত্তম৷ অন্যদিকে মহিলার নাম মন্দিরা সাহা৷ রাকেশ রায় তিনজনের নামধাম জানিয়ে জিরানীয়া থানায় মামলা দায়ের করেছেন৷ গুরুতর আহত অবস্থায় রাকেশ রায়কে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্ত দুই যুবক ও মহিলাকে খবর লেখা পর্যন্ত গ্রেপ্তার করেনি৷
এদিকে, রাজ্যে পেট্রোল সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ প্রতিদিনই বেশে কিছু সংখ্যায় পেট্রোলের ট্যাঙ্কার ট্রাক রাজ্যে আসছে এবং পাম্পে তা সরবরাহ করা হচ্ছে৷ তারপরও পেট্রোলের সংকট নিরসন হচ্ছেনা৷ প্রায় প্রতিদিনই শহর আগরতলা ও শহরতলীর বিভিন্ন পাম্পে পেট্রোলের জন্য অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ অভিযোগ উঠেছে একাংশ গাড়ি চালক প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে৷ তাতে যাদের প্রয়োজন তারা পেট্রোল পাচ্ছেনা৷ কালোবাজারী রমরমা চললেও প্রশাসনের তরফে তেমন কোন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছেনা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top