News Flash

  • Home
  • Uncategorized
  • টাইফুন নিপারতাক এবার চিনের দিকে, রেড অ্যালার্ট জারি
Image

টাইফুন নিপারতাক এবার চিনের দিকে, রেড অ্যালার্ট জারি

তাইপে, ৯ জুলাই (হি.স.) : তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালানোর পর এবার চিনে এগিয়ে যাচ্ছে সুপার টাইফুন `নিপারতাক’| এই সুপার টাইফুনের জেরে চিনের উপকূলে সর্তকতা হিসেবে বছরের প্রথম রেড অ্যালার্ট জারি করা হয়েছে| শনিবার দুপুরে ফুজিয়ান প্রদেশের জিয়ামেন ও পুতিয়ান এলাকার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সর্তক করা হয়েছে| কোথাও সমুদ্রের ঢেউ ৯ মিটার পর্যন্ত আছড়ে পড়তে পারে বলে ধারণা করছে চিন কর্তৃপক্ষ|
সুপার টাইফুন `নিপারতাক’ চিনের দিকে মোড় নেওয়ার আগে তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালায়| দেশে তিনজনের প্রাণহানির পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে|
উল্লেখ্য, শুক্রবার সকালে তাইওয়ান উপকূলে আঘাত হানে| প্রায় সাড়ে পঁাচ লাখ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন| লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি| উপড়ে পড়ে বহু গাছ| বন্ধ রাখা হয় প্রায় ছ’শো উড়ান|
এদিকে, টাইফুনের প্রভাবে প্রবল বর্ষণ ও বন্যায় গত কয়েকদিনে চিনের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৬০ জনের মৃতু্য হয়েছে| চায়না স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফুজিয়ান প্রদেশের সমুদ্রের ঢেউ ১৫০ সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে| এজন্য সব ধরনের জাহাজকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top