News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্য্যাদায় রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর
Image

যথাযোগ্য মর্য্যাদায় রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর

EIDনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় খুশির ঈদ উৎসব পালিত হয়৷ ঈদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ঈদের শুভেচ্ছা বিনিময় এবং মুখরোচক বিভিন্ন খাবারের আয়োজন ছিল প্রতিটি বাড়িতেই৷ প্রত্যেকেই সাধ্যমতো নতুন জামাকাপড় ক্রয় করেন ঈদ উপলক্ষ্যে৷ রাজধানী আগরতলা শহরের শিবনগর গেদু মিয়ার মসজিদে ঈদ উপলক্ষ্যে নামাজপাঠ সামিল হন বেশ কিছু সংখ্যক ভিআইপিও৷ এছাড়া শহর এলাকায় অন্যান্য মসজিদ সহ রাজ্যের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পাঠ করা হয়৷ শান্তি, সম্প্রতি সৌভ্রাতৃত্ব বোধের বার্তা বহন করে চলেছে এই ঈদ উৎসব৷ ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বলেও হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও ঈদের আনন্দ উল্লাসে সামিল হন৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে ঈদ পালনে খবর মিলেছে৷
দীর্ঘ একমাস রোজা করার পর বৃহস্পতিবার গোটা ধলাই জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মসুলমান ধর্মপ্রাণ মানুষের পবিত্র ঈদ উল ফিতর৷ ধলাই জেলার মূল নামাজ পাঠ করা হয় কমলপুর মহকুমা মোহনপুর মসজিদে৷ তাছাড়া ধলাই জেলার কমলপুর মহকুমা বালিগাঁও, গঙ্গানগর, মানিক ভান্ডার, লাইট্যাবিল, হালাহালি, কলাছড়ি, মসজিদে নামাজ পাঠকের মুসলমান সম্প্রদায়ের মানুষ৷ সকাল ৯টার মধ্যে সবগুলো মসজিদে নামাজ পাঠ করার শেষে মসুলমান সম্প্রদায় মানুষের মধ্যে আলিঙ্গন পর্ব অনুষ্ঠিত হয়৷ নামাজ পাঠের পর আবাল বৃদ্ধ বণিতা নতুন জামাকাপড় পড়ে ঈদের আনন্দ উপভোগ করে৷
এদিকে পবিত্র ঈদ ও রথযাত্রাকে সামনে রেখে মানিকভান্ডার মৈত্রী মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতামূলক আর্ট প্রতিযোগিতা ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জন দাস সহ জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top