News Flash

  • Home
  • Uncategorized
  • পান্না আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ডিজিপির বক্তব্যে ক্ষুব্ধ বিজেপি
Image

পান্না আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ডিজিপির বক্তব্যে ক্ষুব্ধ বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে রাজ্য পুলিশের মহানির্দেশকের অঙ্গুলি নির্দেশেই গ্রেপ্তার করা হচ্ছে না বলে গুরুতর অভিযোগ এনেছে বিজেপির মহিলা সংগ্রাম পরিষদ৷ সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে গিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান৷ এবং অবিলম্বে পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবি জানান৷ বিজেপি মহিলা সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক নাকি বলেছেন, পান্না আহমেদের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট৷ এবিষয়ে রাজনীতি করা উচিত নয়৷ এধরনের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশকের এধরনের মন্তব্য কোনভাবেই মানানসই নয় বলেও অভিমত ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ৷ তার এধরনের মন্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় অভিযুক্ত পান্না আহমেদকে তার অঙ্গুলি নির্দেশেই গ্রেপ্তার করা হচ্ছে না৷ অবিলম্বে তাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে  বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top