News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাইয়ের বিভিন্ন ক্যাম্পের জওয়ানরা ভুগছেন পানীয় জল ও বিদ্যুৎ যন্ত্রণায়
Image

ধলাইয়ের বিভিন্ন ক্যাম্পের জওয়ানরা ভুগছেন পানীয় জল ও বিদ্যুৎ যন্ত্রণায়

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলিতে কর্মরত টিএসআর এবং বিএসএফ জওয়ানরা নানা সমস্যার মধ্যে দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন৷ তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ কিংবা রাজ্য প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জওয়ানদের অতি কষ্টে চলতে হচ্ছে৷ বিশেষ করে পানীয় জল ও বিদ্যুতের কোন ব্যবস্থা নেই৷
সংবাদে প্রকাশ, ধলাই জেলার গন্ডাছড়া, গঙ্গানগর এবং রইস্যাবাড়ি ইন্দো-বাংলা সীমান্তের পিলার নম্বর ২২৮১ থেকে পিলার নম্বর ২২৮১ এর মধ্যে তিনটি থানা রয়েছে৷ তাছাড়া রয়েছে প্রায় ১২টি বর্ডার আউট পোস্ট৷ এই আউট পোস্টগুলিতে কর্মরত রয়েছেন বিএসএফ৷ সঙ্গে রয়েছে টিএসআর জওয়ানরা৷ এইসব নিরাপত্তা ক্যাম্পগুলিতে পানীয় জলের তেমন কোন সুবন্দোবস্ত নেই৷ রিং ওয়েল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের৷ অপরিশ্রুত পানীয় জল পান করতে হচ্ছে তাদের৷ কোন কোন সময় জওয়ানরা জল সিদ্ধ করে পান করছেন এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করছেন৷
ঐসব ক্যাম্পগুলিতে নেই বিদ্যুৎ সংযোগ৷ সোলার লাইটের মাধ্যমে নামেমাত্র বিদ্যুৎ মিলছে৷ মন্দ আবহাওয়ার দিনগুলিতে সোলার লাইটের ব্যবহারও সম্ভব হয়ে উঠে না৷ জানা গিয়েছে রাজ্য প্রশাসন কিংবা বাহিনী কর্তৃপক্ষ ঐসব ক্যাম্পে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ জওয়ানরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বহুবার৷ কিন্তু, নিটফল শূন্য৷ দুর্গম এলাকা হওয়ার দরুন ঐসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে নিগম সূত্রে জানা গিয়েছে৷
এদিকে, ঐসব নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলিতে কর্তব্যরত জওয়ানদের রেশন সামগ্রী তথা খাদ্য সামগ্রী সংগ্রহ করাও কঠিন৷ কুড়ি-পঁচিশ কিলোমিটার পায়ে হেটে সামগ্রী সংগ্রহ করতে হয়৷ যোগাযোগের ক্ষেত্রে যান বাহন চলাচলের কোন রাস্তা নেই৷ এই অবস্থায় যদি কোনও কারণে রাজনৈতিক দলগুলি বন্ধ কিংবা ধর্মঘট করে তাহলে ঐসব ক্যাম্পের জওয়ানদের কষ্টের ইতি থাকে না৷ নিরাপত্তার কাজে নিযুক্ত এইসব ক্যাম্পের জওয়ানরা বছরের পর বছর এভাবেই কষ্টে দায়িত্ব পালন করে চলেছেন তারপরও প্রশাসনের তরফে তাদের সমস্যা সমাধানের কোন ইতিবাচক ভূমিকা নেওয়া হচ্ছেনা৷ তাতে ক্ষোভে ফঁুসছেন জওয়ানরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top