News Flash

  • Home
  • Uncategorized
  • তবলাবাড়িতে সংঘবদ্ধ হামলায় গুরুতর যুবক, শালগড়ায় দুই ভাইয়ের বিবাদে জখম অনুজ
Image

তবলাবাড়িতে সংঘবদ্ধ হামলায় গুরুতর যুবক, শালগড়ায় দুই ভাইয়ের বিবাদে জখম অনুজ

attackনিজস্ব প্রতিনিধি, খোয়াই/ উদয়পুর,  ৬ জুলাই৷৷ খোয়াই এর তবলাবাড়ি এলাকায় তিন দুষৃকতির দায়ের কুপে আহত হল এক যুবক৷ আহত যুবকের নাম দেবব্রত দত্ত৷ বাড়ি তবলাবাড়ি এলাকাতেই৷ এই ঘটনায় আহত যুবকের পিতা কৃষ্ণ দত্ত তিন দুষৃকীতর নামধাম দিয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ একজনকেও গ্রেপ্তার করেনি৷ পুলিশের ভূমিকায় এলাকাতে বাড়ছে ক্ষোভ৷ ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণপদ দত্তের ছোট ছেলে গতকাল রেগার কাজ না যাওয়াতে তার মা আজ সকালে কাজের স্থানে গেলে তিন দুষৃকতী রঞ্জন শুক্লদাস, সঞ্জন শুক্লদাস ও পীযূষ শুক্লদাস ঐ মহিলাকে অকথ্য ভাষায় গালাগাল করে বলে অভিযোগ৷ কৃষ্ণপদ দত্তের স্ত্রী বাড়িতে এসে ঘটনা জানাল কৃষ্ণ পদ বাবু স্থানীয় পঞ্চায়েত নেতাদের কাছে ঐ তিন দুষৃকতীর বিরুদ্ধে নালিশ করেন৷ আজ  সকালে কৃষ্ণপদ বাবুর বড় ছেলে একটি কাজে তবলাবাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় তিন দুষৃকতী সকাল সাড়ে নয়টায় প্রকাশ্য দিবালোকে দা ধরে দেবব্রত দত্তের গলায়৷ রাস্তার মধ্যেই দুষৃকতীরা দেবব্রতকে কুপিয়ে জখম করে তার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা এবং গলায় পরিহিত একটি স্বর্ণের চেইন নিয়ে গা ঢাকা দেয়৷ আজ দুপুরে দেবব্রত এর পিতা কৃষ্ণপদ দত্ত লিখিতভাবে থানায় অভিযোগ জানান তিন দুষৃকতীর বিরুদ্ধে৷ সন্ধে পর্যন্ত পুলিশ এই ঘটনায়  একজনকেও গ্রেপ্তার করতে পারেনি৷ পিতা কৃষ্ণপদ দত্ত অভিযোগ করেন তিন দুষৃকতীর মধ্যে রঞ্জন শুক্ল দাস পুলিশের এসপিও কর্মী৷  পুলিশের কর্মী হওয়াতেই অপরাধীদের গ্রেপ্তার করছে না খোয়াই থানার পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top