News Flash

  • Home
  • Uncategorized
  • পান্নাকে গ্রেপ্তারের দাবীতে মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে গণধর্ণা তৃণমূলের
Image

পান্নাকে গ্রেপ্তারের দাবীতে মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে গণধর্ণা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ধর্ষণ মামলায় সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে

ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে সোমবার মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে গণধর্ণা তৃণমূলের৷ ছবি নিজস্ব৷
ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবীতে সোমবার মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে গণধর্ণা তৃণমূলের৷ ছবি নিজস্ব৷

রাজনৈতিক দলগুলির প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে৷ মিছিলটি আইজিএম চৌমুহনী অতিক্রম করে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও পুলিশের তেমন কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি অনায়াসেই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এগিয়ে যেতে সক্ষম হয়৷ এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুশান্ত চৌধুরী জানান, সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য চবিবশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়সীমার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ সময়সীমা অতিক্রম হলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে বলে তারা জানান৷ এদিকে, রাজ্যে পেট্রো পণ্যের সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷
প্রসঙ্গত, ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top