News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদির জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, মৃতু্য সন্দেহভাজন জঙ্গির
Image

সৌদির জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, মৃতু্য সন্দেহভাজন জঙ্গির

bomb blastরিয়াধ, ৪ জুলাই (হি.স.): সৌদি আরবের জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল এক সন্দেহভাজন জঙ্গি| এই ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, মৃতু্য হয়েছে ওই জঙ্গির| সৌদির অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার দূতাবাসের সামনে একটি হাসপাতালের গাড়ি পার্কিং-এর জায়গায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা কর্মীরা তার দিকে এগিয়ে যায়| তখনই আত্মঘাতী পোষাকে বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি| ঘটিনাস্থলেই মৃতু্য হয়েছে তার| আহত হয়েছেন দুই নিরাপত্তা কর্মী| দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি হয়েছে| বিস্ফোরণের পরই দূতাবাসের অধিকাংশ কর্মীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| মার্কিন দূতাবাসে হামলা চালানোই ওই জঙ্গির উদ্দেশ্য ছিল কীনা তা তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মনসুর আল তুর্কি|
মার্কিন স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার‌্যক্রম ঠিক করা হবে| এর আগে, ২০০৪ সালে জেদ্দায় মার্কিন দূতাবাসে আল কায়দা হামলায় ৫ জন স্থানীয় দূতাবাস কর্মীর মৃতু্য হয়, মারা পড়ে ৪ জঙ্গি| সাম্প্রতিককালে আইএস গোষ্ঠীর বেশ কয়েকটি হামলার নিশানা হয়েছে এই সৌদি আরব| গত মাসে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, শেষ দু বছরে সে দেশে ২৬টি জঙ্গি হানা ঘটেছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top