News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে দুষ্কৃতীদের গুলিতে খুন আওয়ামি লিগ নেতা, গুলিবিদ্ধ স্ত্রী
Image

বাংলাদেশে দুষ্কৃতীদের গুলিতে খুন আওয়ামি লিগ নেতা, গুলিবিদ্ধ স্ত্রী

PISTOLঢাকা, ৪ জুলাই (হি.স.): বাংলাদেশে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হলেন শাসক দল আওয়ামি লিগের নেতা সিরাজুল ইসলাম (৬৮)| দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জখম হলেন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন আখতারও| সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| রবিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে কক্সবাজারে টেকনাফে নতুন পল্লানপাড়ায়|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত তখন দেড়টা হবে, টেকনাফে নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথায় আওয়ামি লিগ নেতা সিরাজুল ইসলামের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা| সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল| পাশেই ছিলেন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন| তিনিও গুলিবিদ্ধ হন|
টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পদস্থ কর্তা জানিয়েছেন, সিরাজুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃতু্য হয়| বেশি রক্তক্ষরণে তাঁর মৃতু্য হয়েছে| সঙ্কটজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন| তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে| এই ঘটনায় এখনও পর‌্যন্ত কেউ ধরা পড়েনি|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top