News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্যায় মৃত বেড়ে ৪৩, নিখোঁজ বহু মানুষ
Image

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্যায় মৃত বেড়ে ৪৩, নিখোঁজ বহু মানুষ

pakistanইসলামাবাদ, ৪ জুলাই (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩| আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে| এখন পর‌্যন্ত খোঁজ নেই বহু মানুষের| জাতীয় বিপর‌্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিত্রল জেলায় বন্যায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে| এখানে এখনও পর‌্যন্ত ৩১ জনের মৃতু্য হয়েছে| বন্যার ফলে একটি মসজিদ, সেনাবাহিনীর একটি চেকপোস্ট ধব্বংস হয়ে গিয়েছে| ৩৫টি বাড়ি পুরোপুরি ও ৪৭ টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত| আচমকা বন্যার জল ঢোকার ফলে চেকপোস্টটিতে থাকা আটজন সেনাকর্মীর মৃতু্য হয় ও চারজন গুরুতরভাবে আহত হন| এই এলাকারই অন্য একটি জায়গায় ছাদ ভেঙে ৩২ জন আহত হয়েছেন|
গত শনিবার প্রবল বৃষ্টির কারণে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে| অন্যদিকে, হরিপুর জেলার তারবেলা বাঁধ এলাকার একটি নির্মিয়মান বাড়ির ছাদ ভেঙে পড়ার ফলে চারজনের মৃতু্য হয়েছে ও চারজন আহত হয়েছেন| প্রশাসন সূত্রের খবর, সামরিক ও অসামরিক বাহিনীর জওয়ানদের পরিস্থিতি মোকাবিলার জন্য বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়েছে| উদ্ধারকাজের পাশাপাশি তাঁরা বানভাসি এলাকার বাসিন্দাদের খাবার, তাঁৱু ও ওষুধ সরবরাহ করছেন| বানভাসি এলাকার মানুষদের উদ্ধার করার জন্য একটি আর্মি হেলিকপ্টার পাঁচবার যাতায়াত করছে উড়সুন থেকে চিত্রল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top