News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক নিয়ে রাজনীতি হচ্ছে ঃ বিজেপি
Image

জাতীয় সড়ক নিয়ে রাজনীতি হচ্ছে ঃ বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ জাতীয় সড়ক নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ লোয়ারপোয়ায় জাতীয় সড়কের সংস্কারের দায়িত্ব আসাম সরকারের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ত্রিপুরার পূর্তমন্ত্রী বাদল চৌধুরী যে তথ্য দিয়েছেন তা বিভ্রান্তিকর বলে রবিবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন বিপ্লববাবু৷ তাঁর বক্তব্য, কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কের সংস্কারের দায়িত্ব এনএইচআইডিসিএল-কে দেওয়া হয়েছে৷ জাতীয় সড়কের লোয়ারপোয়া সংস্কারের দায়িত্বে আসামের পূর্ত দপ্তরই রয়েছে৷ তিনি দাবি করেন, ত্রিপুরার পূর্তমন্ত্রী জাতীয় সড়কের সংস্কার কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং জাতীয় সড়ক নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন৷ এদিন তিনি স্পষ্ট জানান, আসাম সরকারের ব্যর্থতা দেখানোর জন্য ত্রিপুরার পূর্তমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন৷ তিনি দাবি করে বলেন, বিজেপি পরিচালিত আসাম সরকার জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশ সংস্কারের বিষয়টি আন্তরিকভাবে দেখছে৷ শুধু তাই নয়, মোদি সরকার এই অঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় বাজেটে দশ শতাংশ অতিরিক্ত বরাদ্দ করেছে৷ এই দাবি করে বিপ্লববাবু বলেন, অযথা ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে৷ তাঁর বক্তব্য, কংগ্রেস পরিচালিত বিগত আসাম সরকারের ব্যর্থতার কারণেই জাতীয় সড়কের বেহাল দশা কাটিয়ে তোলা সম্ভব হয়ে উঠেনি৷ বিজেপি পরিচালিত নতুন সরকার আসামে গঠিত হওয়ার সাথে সাথেই জাতীয় সড়কের এই অংশের সংস্কারে গুরুত্ব দিয়েছে৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতীন গডকড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ত্রিপুরায় যোগাযোগের উন্নতির জন্য ৪৪ নং জাতীয় সড়ক যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ সংশ্লিষ্ট আধিকারীকদের দিয়েছেন৷ শ্রীগডকড়ি সংস্কারের সমস্ত বিষয় নিজে তদারকি করছেন বলে দেওধর জানিয়েছেন৷
এদিকে, বিজেপি প্রদেশ সভাপতি জানান, আসাম সরকার সর্বশিক্ষায় কর্মরতদের নিয়মিত করেছে৷ তিনি দাবি করে বলেন, ভারতবর্ষে একমাত্র ত্রিপুরাতে ফিক্সড পে-তে নিয়োগ করা হয়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top