News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, নজর রাজনৈতিক মহলের
Image

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, নজর রাজনৈতিক মহলের

Govt of Indiaনয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): জল্পনা শেষ, মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রদবদলের ঘোষণা করা হবে| কিছুদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই রদবদল হওয়ার কথা ছিল| নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভায় রদবদল হবে| এ বারের মন্ত্রিসভার রদবদলে গুরুত্বপূর্ণ চার কেন্দ্রীয় মন্ত্রক অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর| নতুন মন্ত্রিসভার তালিকায় থাকতে পারেন ইলাহাবাদের সাংসদ শ্যামচরণ গুপ্ত, জব্বলপুরের এমপি রাকেশ সিং, বিকানেরের অর্জুন রাম মেঘওয়াল, বিজেপি মহাসচিব ওম প্রকাশ মাথুর এবং বিনয় সহস্রৱুদ্ধ|
গত ৩০ জুন মন্ত্রিসভার সদস্যদের কাজের খতিয়ান নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিশেষ করে বাজেট বরাদ্দ তাঁরা কী ভাবে করেছেন, তার হিসেব নেন প্রধানমন্ত্রী| মন্ত্রীদের কাজকর্মের নিরিখেই এই রদবদল হবে বলে ধারনা রাজনৈতিক মহলের|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top