News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যালঘু পরিবারের উপর সিপিএম ক্যাডার হামলার অভিযোগ
Image

সংখ্যালঘু পরিবারের উপর সিপিএম ক্যাডার হামলার অভিযোগ

attackkkkবিশেষ প্রতিনিধি, বিলোনীয়া, ২ জুলাই৷৷ রমজান মাসেই সংখ্যালঘু পরিবারের উপর আক্রমন করল ক্যাডার বাহিনী৷ ঘটনা বিলোনীয়া মহকুমার পি আর বাড়ী থানাধীন জয়চাঁদ পুর পঞ্চায়েতের সমরেন্দ্র নগর এলাকায়৷ সম্প্রতি আবুল কাশেমের একটি গরু অসুস্থ হয়৷ কেন গরু অসুস্থ হল কারন জানতে চেয়ে গতকাল দুপুরে তার উপর  চড়াও হয় পঞ্চায়েত সদস্য তাজল ইসলাম এবং সিপিএম ব্রাঞ্চ সেক্রেটারি কবীর আহমেদ৷ অজুহাত খঁুজে আবুল কাশেমকে মারধর করল৷ কারন আবুল কাশেম ও তার পরিবার তৃণমূল কংগ্রেস সমর্থক৷ পরবর্তী সময়ে আবুল কাশেম বড়াপাথরী এলাকার নেতা নেপাল মজুমদার ও পরিমল সাহার কাছে বিচার দেয় এবং এর বিচার হবে বলেও আশ্বাস দেয় পরবর্তী সময়ে বিকেলে যখন আবুল কাশেম বড়পাথরী বাজারে বিধায়ক আশিষ সাহা ও যুবনেতা সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে তৃণমূলের সভাতে যায় তখন সভা শেষে তাকে জানিয়ে দেয় বিচার হবে না৷ রাতে আবার তাজল ইসলাম, কবীর আহমেদ এবং আলি আফজল এই তিন নেতা আবুল কাশেমের বাড়ীতে চড়াও হয় আবুল কাশেমকে মারধর করে তার স্ত্রী চান বানুকেও মারধর করে পরনের কাপড় ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি করে৷ উপায় না দেখে রাতে পি আর বাড়ী থানায় গিয়ে অভিযোগ জানায়৷ কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি৷ পুলিশের উপর আস্থা হারিয়ে এবং আতঙ্কিত হয়ে আজ নিজেদের নিরাপত্তা রক্ষায় বিলোনীয়া আদালতের  দ্বারস্থ হয়৷ শাসক দলের নেতাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেবেনা বুঝে তাদের আদালতে আসা৷ পরিবারটি প্রচন্ড নিরাপত্তা হীনতার রয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top