News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় ক্যাফেতে বন্দি করে ভারতীয়, ইতালি, জাপানিসহ কুড়ি জনকে হত্যা করল জঙ্গীরা
Image

ঢাকায় ক্যাফেতে বন্দি করে ভারতীয়, ইতালি, জাপানিসহ কুড়ি জনকে হত্যা করল জঙ্গীরা

muder photo৷৷ নিখিল চন্দ্র ভদ্র৷৷ ঢাকা, ২ জুলাই ঃ রাজধানী ঢাকার গুলশানে বন্দি করে এক ভারতীয় তরুণী সহ ১৭ বিদেশী নাগরিক এবং তিন বাংলাদেশীকে হত্যা করেছে আইএস জঙ্গিরা৷ বন্দিদের উদ্ধার অভিযান চলাকালে জঙ্গিরা দুই পুলিশ কর্তাকেও গ্রেনেড ছুড়ে হত্যা করেছে৷ বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে বন্দীদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে জঙ্গিরা৷ নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে৷
সম্প্রতি ব্লগার, শিক্ষক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিচ্ছিন্নভাবে হত্যার ঘটনা ঘটলেও বিদেশীদের বন্দি করে আইএস জঙ্গিদের এ ধরনের হামলার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম৷ শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গুলশানের হলি আর্টিজান বেকারি নামে ক্যাফেতে প্রায় ১২ ঘন্টার এই বন্দিদশার অবসান ঘটে৷ সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ বন্দুকধারী নিহত হলেও তার আগে ২০ বন্দিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে৷ অস্ত্রধারী জঙ্গিদের হামলায় ভারতীয় তরুণী তারুশী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রের ইউনির্ভিার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলে) পড়ুয়া তারুশির বাবার নাম জিয়ান সঞ্জিব৷ তারুশি বারিধারার একটি বাড়িতে থাকতেন৷ তিনি শুক্রবার রাতে ওই রেস্তোরায় আটকা পড়েছিলেন৷ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্যুইট বার্তাতেও তারুশির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন৷
এদিন ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, বন্দীদের উদ্ধারে শনিবার অভিযান শেষে ওই রেস্তোরার ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে৷ তিনি এই ২০ জনের পরিচয় জানাতে পারেননি৷ তবে নিহতদের মধ্যে ১৭ জন বিদেশী এবং ৩ জন বাংলাদেশী বলে জানানো হয়েছে৷
এই ঘটনায় নিহতের সংখ্যা মোট ২৮ জনে দাঁড়িয়েছে৷ এদের মধ্যে গতরাতে অভিযানের সময় বনানী থানার ওসি ও ডিবি’র একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান৷ আর কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার সকালে নিহত হন ৬ জন বন্দুকধারী৷ এ সময় এক বন্দুকধারীকে জীবিত আটক করা হয়৷ সেনা কর্তা জানান, জঙ্গীদের কাছ থেকে চারটি পিস্তল, একটি ফোল্ডেট বাট একে-২২ রাইফেল, চারটি তাজা আইইডি এবং প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে৷
ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার রাতে হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এসময় বন্দুকধারীদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও ডিবি’র এসি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন৷ পরে সরকার প্রধানের নির্দেশে সেনাবাহিনীর নেতৃত্বে নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের নেতৃত্বে ‘অপারেশন থান্ডার বোল্ট’ শীর্ষক কমান্ডো অভিযান পরিচালিত হয়৷ ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়৷ এর আগে ১২ থেকে ১৩ মিনিটের মধ্যেই সাত বন্দুকধারীর মধ্যে ছয়জন নিহত হয়৷ সকাল সাড়ে ৮টায় অভিযান সম্পন্ন হয়৷ তিনি জানান, অভিযানকালে একজন জাপানি ও দু’জন শ্রীলঙ্কান সহ ১৩ জন বন্দিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়৷
মৃতদেহ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রাখা হয়েছে৷ ময়নাতদন্তের পর এসম মৃতদেহ স্বজনদের হস্তান্তর করা হবে৷ এজন সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে তার মোবাইল ফোন নম্বরে (০১৭৬৯০১২৫২৪) যোগাযোগ করতে বলেছে আইএসপিআর৷
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরায় ৭ থেকে ১০ জন যুবক গুলি ছুড়তে ছুড়তে ঢুকে পড়ে৷ এরপর তারা ওই রেস্তোরায় থাকা লোকজনকে বন্দি করে৷ জঙ্গি হামলার কিছুক্ষন পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন৷ আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য৷ জঙ্গি হামলা চালিয়ে দেশী-বিদেশী নাগরিকদের বন্দি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)৷ একই সঙ্গে তাদের দাবি, এ হামলায় তারা ২৪ জনকে হত্যা করেছে৷
এদিকে, বন্দিদের মধ্যে থাকা তিন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে তাদের পরিবার৷ তাঁরা হলেন, ফারাজ হোসেন, ইশরাত আখন্দ এবং অবিন্তা কবীর৷ তিনজনই ব্যবসায়ী পরিবারের সন্তান এবং হোটেলে খাওয়ার জন্য গিয়েছিলেন৷ এছাড়া মৃতদের মধ্যে ইতালির সাত জন ও জাপানের সাত নাগরিক বলে ধারনা করা হচ্ছে৷ বাকি দুই জন কোন দেশের তা এখনো জানা যায়নি৷
আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠির বাংলাদেশে তৎপরতার খবর সরকার বার বার নাকচ করে এলেও এই ঘটনাটিকে ‘জঙ্গি হামলা’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাহসিনা৷ শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি হামলাকারী জঙ্গিদের উদ্দেশ্য করে বলেন, ‘‘যখন এশার আযান হয়েছে, সে যাােব নামাজ পড়তে৷ আযান উপেক্ষা করে সে গেল মানুষ খুন করতে৷ সে কেমন মুসলমান৷ এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গুলশানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীই সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন৷
এদিকে, বাংলাদেশে এই হামলার জের ভারতেও সীমান্তবর্তী রাজ্যগুলিতে হাই এলার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যগুলিকে বিমান বন্দরে নজরদারী বাড়ানো হয়েছে৷ তার সাথে তল্লাশিও করা হচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top