News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে চার জনের অস্বাভাবিক মৃত্যু
Image

রাজ্যের পৃথক স্থানে চার জনের অস্বাভাবিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ রাজ্যে পৃথক স্থানে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ সংবাদে প্রকাশ, শুক্রবার সকালে পশ্চিম জয়নগেরর বাসিন্দা চারু মিয়া (২৪) বিষপানে আত্মহত্যা করেছে৷ এই ব্যাপরে পশ্চিম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে৷ পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে৷ কেন ঐ যুবক আত্মহত্যা করেছে এই ব্যাপারে কোন কিছুই জানা যায়নি৷ এদিকে, কুমারঘাটের সমীরণ দেব (৫২) দূর্ঘটনায় আহত হয়েছিলেন৷ তিনি আগরতলায় আইএলএস হাসপাতালে মারা গিয়েছেন৷ এদিকে, বামুটিয়ার বাসিন্দা দুলাল মন্ডল (৫৫) নামের এক ব্যক্তি গাঁজার নেশায় ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ অন্যদিকে, বিশালগড়ের স্মৃতিরাণী সাহা নামে চবিবশ বছরের এক গৃহবধূ অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, যৌতুকের জন্য নির্যাতনের জন্যই বাধ্য হয়েই স্মৃতিরাণী সহা আত্মহত্যা করেছেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top