News Flash

  • Home
  • Uncategorized
  • নমঃ নমঃ করে বিলোনীয়ায় কংগ্রেসের চিটফান্ড আন্দোলন
Image

নমঃ নমঃ করে বিলোনীয়ায় কংগ্রেসের চিটফান্ড আন্দোলন

tripura-congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ কোমায় আচ্ছন্ন কংগ্রেস আজ দক্ষিণ জেলাভিত্তিক পূর্ব নির্ধারিত কর্মসূচী পালন করল বিলোনিয়ায়৷ ডিএম এবং এডিএম এর অনুপস্থিতে জেলার গুটি কয় সমর্থক কর্মীকে নিয়ে চিটফান্ড ইস্যুতে ডিএমের কাছে ডেপুটেশান দিল৷ চিটফান্ড নিয়ে সিপিএমকে দায়ী করলেও সিপিএম কংগ্রেস এক হয়ে যাওয়ায় ভ্রাতৃপ্রতীম দাস সিপিএমের বিরুদ্ধে একটি শব্দও খরচ করল না কংগ্রেস সবাপতি বীরজিৎ সিনহা ও কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷ বরং বেশি আক্রমণাত্মক ছিল যারা কংগ্রেস সিপিএমের অনৈতিক জোটের প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছেন তাদের বিরুদ্ধে  এবং তৃণমূলের বিরুদ্ধে৷ লোক দেখানো ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন করতে এসে বরং হাজির খোড়াক হয়ে গেল কংগ্রেস৷  মানষের বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্দোলন নয় কংগ্রেস খরতাপে শুকিয়ে যাওয়া সিপিএমের গোড়ায় জল দিচ্ছে৷ আগামী নির্বাচন আসতে আসতে এই রাজ্যে কংগ্রেস নিশ্চিহ্ণ হয়ে যাবে৷ সিপিএম তো থাক দূরের কথা নিজেদের গোড়ায় জল দিতেও কেউ থাকবে না৷ এখন কংগ্রেসকে সমর্থন করা আর সিপিএমকে সমর্থন করা এক৷ কংগ্রেস এখন দুমুখো সাপ৷ কংগ্রেসের অন্তর্ঞ্জলি যাত্রা সময়ের অপেক্ষামাত্র৷ এরা দুজনেই এখন ডুবন্ত জাহাজ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top