News Flash

  • Home
  • Uncategorized
  • বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত, গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদ
Image

বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত, গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়েছে৷ এখনও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস পান্না আহমেদ৷ পুলিশের মতে অভিযুক্ত পলাতক৷ এদিকে, তদন্তকারী পুলিশ অফিসাররা নাকি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছেন৷ কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বিভিন্ন মহলে পুুলিশের ভূমিকায় জোর সমালোচনা করা হচ্ছে৷
এদিকে, বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ রাজনৈতিক চাপে পড়ে অভিযুক্ত পান্না আহমেদকে গ্রেপ্তার করছে না৷ সূত্র অনুসারে জানা গিয়েছে পান্না আহমেদ মেলারমাঠের ঘনিষ্ঠ হওয়ায় তাকে বাঁচানোর জন্য বেশ কয়েকজন তাবড় নেতা ময়দানে নেমেছেনে৷ অভিযুক্ত পান্না আহমেদের ঘনিষ্ঠ কয়েকজন নানাভাবে ঐ ধর্ষিতা মহিলাকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে৷ প্রসঙ্গত, ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top