News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালী উৎখাত, সর্বানন্দের কুশ পুতুল দাহ করে প্রতিবাদ আমরা বাঙালীর
Image

বাঙালী উৎখাত, সর্বানন্দের কুশ পুতুল দাহ করে প্রতিবাদ আমরা বাঙালীর

AMARA BANGALIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আসাম থেকে বাঙালীদের উৎখাতের অভিযোগে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানাল আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলায় একটি মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহেরর বিভিন্ন পথ পরিক্রমা করে মোটরস্ট্যান্ডে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের কুশপুতুল দাহ করেছে৷
এদিনের আন্দোলনের নেতৃত্ব দেন দলের রাজ্য কমিটির সচিব হরিগোপল দেবনাথ৷ তিনি জানিয়েছেন, আসামের নতুন বিজেপি সরকার সেখানে বসবাসকারী বাঙালীদের উৎখাত করার ষড়যন্ত্র করছে৷ বিশেষ করে বরাক উপত্যকায়৷ আসামের বাঙালীরা আজও পিছিয়ে রয়েছে৷ তাদের প্রতি চরম বঞ্চনা করা হচ্ছে৷ উন্নয়নের ক্ষেত্রে কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা৷ দলের পক্ষ থেকে আসাম সরকারের এই ধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে৷ আগামীদিনে আন্দোলন জারী থাকবে বলে জানিয়েছেন শ্রীদেবনাথ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top