News Flash

  • Home
  • Uncategorized
  • ট্যাঙ্কার আসলেও পাম্পে নেই পেট্রোল, নাজেহাল যান চালকরা
Image

ট্যাঙ্কার আসলেও পাম্পে নেই পেট্রোল, নাজেহাল যান চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ পেট্রোল সংকটের জন্য নাজেহাল হয়ে গিয়েছেন যান চালকরা৷ শনিবার রাজধানী

শনিবার রাজধানী আগরতলা শহরের একটি পাম্পে পেট্রোলের জন্য ভীড়৷ ছবি নিজস্ব৷
শনিবার রাজধানী আগরতলা শহরের একটি পাম্পে পেট্রোলের জন্য ভীড়৷ ছবি নিজস্ব৷

আগরতলা শহেরর তিনটি পাম্পে এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ তার মধ্যে গণরাজচৌমুহনীতে দুপুরের পর পেট্রোল দেওয়া বন্ধ হয়ে যায়৷ অন্যদিকে রাধানগর এবং বিদুরকর্তা চৌমুহনীস্থিত পাম্পে পেট্রোল দেওয়া হয়েছে৷ তবে মধ্য রাত পর্যন্ত পেট্রোল দেওয়া হয়েছে৷ এদিকে যান চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গিয়েছে৷ রাধানগর পাম্প থেকে শুরু করে যান চালকদের লাইন লক্ষ্য করা গিয়েছে প্রায় উত্তর গেইটের কাছে৷ অন্যদিকে, বিদুরকর্তা চৌমুহনী পাম্প থেকে লাইন দেখা গিয়েছে টিআরটিসি এবং আরএমএস চৌমুহনী ট্রাফিক পোস্ট পর্যন্ত৷ এছাড়া শহরের অন্যান্য পাম্পে পেট্রোল পাওয়া যায়নি এদিন৷ এদিকে, যান চালকদের অভিযোগ সরকারী দপ্তরের গাড়িগুলি প্রচুর পরিমাণে পেট্রোল ভর্তি করে নিয়ে যাওয়ায সমস্যা আর্য বেড়ে গিয়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে রবিবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top