News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির হিড়িক, বোধজংনগর থানায় ধর্না
Image

চুরির হিড়িক, বোধজংনগর থানায় ধর্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনী বাজারে চুরির হিড়িক পড়েছে৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা রবিবার বোধজং নগর থানায় বিক্ষোভ ও ডেপুটেশান প্রদান করেছেন৷ বণিক্য চৌমুহনী বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটে চলেছে৷ তাতে অতিষ্ট হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী৷ গতকাল রাতেও বাজারে চুরি হয়েছে৷ পুলিশেও অভিযোগ জানালেও কোন সাফল্য মিলছে না৷ পুলিশের ভূমিকায়  ক্ষোভে ফঁুসছেন এলাকাবাসী৷ বাজারের ব্যবসায়ী ও   এলাকাবাসী রবিবার এসব বিষয় নিয়ে বৈঠকে মিলিত হন৷ বৈঠক শেষে তারা  বোধজংনগর থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশান প্রদান করেন৷ গত একমাসে বণিক্য চৌমুহনী বাজারে পরপর তিনটি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে৷ সে কারণেই রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন বণিক্য চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top