News Flash

  • Home
  • Uncategorized
  • যুবরাজনগরে নির্মাণ কাজে অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী
Image

যুবরাজনগরে নির্মাণ কাজে অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুন৷৷ গৌরনগর ব্লকের অধীন যুবরাজনগর পঞ্চায়েতে অচলাবস্থা চলছে৷ ডেপুটেশানে থাকা পঞ্চায়েত সচিব মাঝে মধ্যে  আসেন৷ ফলে এলাকার মানুষ নিয়মিত পরিষেবা পাচ্ছেন  না৷ এনিয়ে চাপা অসন্তোষ বিরাজ করছে৷ পঞ্চায়েতের বাউন্ডারি ওয়াল নির্মাম নিয়েও দ্বিমত সৃষ্টি হয়েছে৷ ঢালাই করে ওয়াল নির্মাণের রেজলিউশন হলেও অন্যভাবে কাজ হচ্ছে৷ সিপিএম শাসিত পঞ্চায়েত হলেও এসব কাজের প্রতিবাদ জানালেন দলের এক ব্রাঞ্চ মেম্বার৷ এলাকার একাংশ নাগরিক গণ সাক্ষর সম্বলিত  স্মারক লিপি দিয়েছিলেন গৌরনগর ব্লকের বিডিও সুমিত্রা দেবনাথকে৷ তিনি সরেজমিন তদন্তের আশ্বাস দিলেও এক পক্ষকাল অতিবাহিত  হল তিনি সময় করতে পারেননি৷ বিডিওর ভূমিকায়ও এলাকায় ক্ষোভ রয়েছে৷  পানীয় জলের রিং ওয়েল নির্মিত হচ্ছে শাসক দলের জিলা পরিষদ সদস্য মালিক মিয়ার ভাই শিক্ষক মানিক মিয়ার বাড়ির বাউন্ডারির ভেতরে এই দলবাজি মেনে নিতে পারছেন না এলাকাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top