News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদ মাধ্যমের কিছু লোক সাম্প্রদায়িক ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন ঃ বিজন ধর
Image

সংবাদ মাধ্যমের কিছু লোক সাম্প্রদায়িক ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন ঃ বিজন ধর

bijan dharনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজ্যে সংবাদ মাধ্যমের কিছু লোক বিজেপিতে গিয়ে ভিড়েছেন৷ তারা সাম্প্রদায়িক ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে প্রয়াত সিপিআই নেতা প্রশান্ত কপালির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজেপির বিরুদ্ধে সুর চড়ান৷ পাশাপাশি তিনি রাজ্যের সংবাদমাধ্যমকেও সমালোচনার বানে বিদ্ধ করেন৷ তাঁর সাফ কথা, আমাদের রাজ্যে সংবাদ মাধ্যমের লোক আছেন যারা বিজেপির সাথে হাত মিলিয়েছেন৷ তারা রাজ্যে সাম্প্রদায়িক ধর্মীয় বিভাজন তৈরি করতে চেষ্টা করছেন৷ তবে, সংবাদ মাধ্যমের লোকগুলি কিভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চেষ্টা করছে তা খোলসা করে কিছু জানাননি বিজনবাবু৷
এদিন, তিনি আরো বলেন, বিজেপি এরাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top