News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের রহস্যজনক মৃত্যুতে কর্ণেল চৌমুহনীতে চাঞ্চল্য
Image

যুবকের রহস্যজনক মৃত্যুতে কর্ণেল চৌমুহনীতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজধানীর কর্ণেল চৌমুহনীর বাসিন্দা সরকারী কর্মী মনোরাজ দেববর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷
আগরতলার কর্ণেল চৌমুহনীর বাসিন্দা সরকারি কর্মী সচিবালয়ে কর্মরত মনোরাজ দেববর্মার রহস্যজনক মৃত্যুতে জনমনে murderনানা সন্দেহ দানা বেঁধেছে৷ আপাতত তার মৃত্যুর ঘঠনা সড়ক দুর্ঘটনাজনিত বলে অধিক প্রচার হলেও মনোরাজ দেববর্মাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেও অনেকের ধারণা৷ এমন কি মনোরাজ দেববর্মার এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যরাও বিভ্রান্তিতে৷ খবরে জানা গেছে শনিবার বাড়ি থেকে বেরিয়ে মনোরাজবাবু তার লেম্বুছড়ার এক বন্ধুর বাড়িতে যান৷ এর মধ্যে বিকাল ৫টা নাগাদ একটি আননোন নাম্বার থেকে মনোরাজবাবুর ছেলে মনীষ তার বাবা আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে ফোন পান৷ খবর পেয়ে পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন৷ ঠিকঠাক চিকিৎসাও চলছিল৷ এর মধ্যেই রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোরাজবাবু৷ তার মৃত্যু নিয়ে কিন্তু মনোরাজ দেববর্মার পরিবারের সদস্যদের মধ্যেও একটা রহস্য সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে নিহতের ছেলে মনীষ দেববর্মার কথাতে তাই পরিষ্কার৷ এব্যাপারে থানায় মামলা হয়েছে৷ মৃতদেহের ময়না তদন্ত হয়েছে৷ পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করেছে৷তবে মনোরাজ দেববর্মার মৃত্যু দুর্ঘটনাজনিত নাকি পরিকল্পিত খুন তা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top