News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোয় দুর্ঘটনার কবলে পড়ে আহত দুই বন্ধু৷ আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে এক বন্ধুর চিকিৎসা চলছে৷
এমন পরিস্থিতির শিকার তারাই দুই বন্ধু নাকি শত্রু তা বিচার্য বিষয়৷ যাই হোক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হন তথাকথিত দুই বন্ধু৷ ঘটনা শনিবার রাতে নিউক্যাপিটেল কমপ্লেক্স এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে, লাড্ডু চৌমুহনীর বাসিন্দা ভুট্টু মিয়া ও নোয়াবাদির বাসিন্দা স্বপন মিয়া শনিবার বাইকে চড়ে নরসিংগড় সীমান্ত এলাকায় ACCIDENTযায়৷ ফেরার সময় তাদের বাইকের গতি এতটাই ছিল যে আসার সময় তারা সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে আসে৷ তবে পালিয়ে এলেও শেষ রক্ষা হয়নি৷ তারা শেষ পর্যন্ত নিউক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় এসে স্থানীয় আয়ারল্যান্ডের রেলিংয়ে ধাক্কা দেয়৷ এবং উভয়েই বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ পাশেই ক্যাপিটেল কমপ্লেক্স থানা৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত স্বপন মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার ঠিকভাবে কিছু বলতে পারছিল না৷ সূত্রে জানা গেছে স্বপন মিয়ার আঘাত ততটা গুরুতর না হলেও মাথায় আঘাত লাগা ভুট্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক৷ বর্তমানে সংকটজনক অবস্থায় ভুট্টু মিয়ার চিকিৎসা চলছে৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানীর পুরানো মোটরস্ট্যান্ড এবং কলেজটিলা এলাকায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পুরানো মোটরস্ট্যান্ড এলাকায় শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ একটি ইকো গাড়ি বিওসিতে ধাক্কা দেয়৷ গাড়ি ফেলে তৎক্ষণাৎ চালক দীপককান্তি বিশ্বাস পালানোর চেষ্টা করে৷ চালক মদমত্ত ছিল৷ ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন চালক সহ গাড়িটি আটক করে৷ খবর পেয়ে পূর্ব থানার পুলিশও ছুটে আসে৷ গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ এদিকে, কলেজটিলা পুলিশ আউট পোস্টের কাছে একটি দ্রুতগামী মোটর বাইক একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতরভাবে আহতহন৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top