News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল
Image

অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল

সিডনি, ১২ জুন (হি.স.) : অবশেষে ট্রফির খরা কাটল ৷অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল৷ফাইনালে চিনের সান ইউ-কে হারিয়ে খেতাব জিতে নেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷রবিবাসরীয় টুর্নামেন্টে সাইনার পক্ষে খেলার ফল ১১-২১, ২১-১৪, ২১-১৯৷এই জয়ের ফলে চলতি বছর প্রথম খেতাব জিতলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে এটি দ্বিতীয় খেতাব সাইনার৷ এদিন চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদির৷ প্রথম গেম ১১-২১ ব্যবধানে হারেন বিশ্বের চার নম্বর ভারতীয় তারকা৷ কিন্তু দ্বিতীয় গেমেই দুর্দান্ত প্রত্যাবর্তন সাইনার৷ ২১-১৪ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন তিনি৷ তৃতীয় গেমে লড়াই হলেও বাজিমাত করে হায়দরাবাদিই৷ ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম জিতে খেতাব জিতে নেন সাইনা৷
২০১৪ পর ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা৷ রিও অলিম্পিকের আগে এই জয় নিঃসন্দেহে সাইনার আত্মবিশ্বাস বাড়াবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top