News Flash

  • Home
  • Uncategorized
  • হোস্টেল থেকে পালিয়ে চার ছাত্র আটক বটতলায়
Image

হোস্টেল থেকে পালিয়ে চার ছাত্র আটক বটতলায়

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সুকলের হোস্টেল থেকে পালিয়ে এসে অবশেষে বটতলায় পুলিশের হাতে ধরা পড়ল চার ছাত্র৷ জানা গেছে, মেলাঘর হোস্টেল থেকে গতকাল দুপুরে চার ছাত্র অজয় দেববর্মা, মনোরঞ্জন দেববর্মা, আব্রাহাম দেববর্মা এবং বুদ্ধ দেববর্মা পালিয়ে যায়৷ তাদের হোস্টেল থেকে পালানোর খবর অভিভাবকদের জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন চার ছাত্রের মা-বাবা৷ পুলিশও সুকল পড়ুয়া চার ছাত্রের নিরুদ্দেশ হওয়ার ঘটনাটি  গুরুত্ব সহকারে হাতে নেয়৷ তাদের খোঁজ শুরু হলে সারা রাজ্যে থানা এবং ফাঁড়িগুলিতে ছাত্রদের বিবরণ জানিয়ে খবর পাঠানো হয়৷ সে মোতাবেক আজ সকালে বটতলা ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে এক হোটেল থেকে চার নাবালককে সন্দেহজনকভাবে আটক করে৷ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তারা চাপের মুখে হোস্টেল থেকে পালিয়ে এসেছে বলে পুলিশকে জানায়৷ সঙ্গে সঙ্গে বটতলা ফাঁড়ির পুলিশ মেলাঘর থানার পুলিশের সাথে  যোগাযোগ করে৷ মেলাঘর থানার পুলিশ অভিভাবকদের সাথে নিয়ে বটতলা ফাঁড়িতে আসার পর ঐ চার নাবালক মেলাঘর সুকলের হোস্টেল থেকে পালিয়ে আসা ছাত্ররা তা চিহ্ণিত হয়৷ চার ছাত্রকেই তাদের মা-বাবা সনাক্ত করলে পুলিশ ছাত্রদের মা-বাবার হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top