News Flash

  • Home
  • Uncategorized
  • এলইডি লাইটে সাশ্রয় হওয়া টাকা লুটে নিচ্ছে ঠিকেদাররা, বুড়ো আঙ্গুল চুষছে পুর নিগম
Image

এলইডি লাইটে সাশ্রয় হওয়া টাকা লুটে নিচ্ছে ঠিকেদাররা, বুড়ো আঙ্গুল চুষছে পুর নিগম

LEDনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ এলইডি লাইট ব্যবহারের মাধ্যমে ৩৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়েছে৷ কিন্তু এই বিদ্যুৎ সাশ্রয়ে একটি টাকাও পুর নিগমের কোষাগারে ঢুকে নি৷ সূত্রের খবর, পুর এলাকায় যে সংস্থাকে এলইডি লাইট লাগানোর বরাত দেওয়া হয়েছিল তারাই সংস্কারের নাম করে বিদ্যুৎ সাশ্রয়ের যে আয় হয়েছে তা নিজেদের কোষাগারে ঢুকিয়ে দিচ্ছে৷
উল্লেখ্য, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এলইডি লাইট লাগানো হয়েছে৷ তার প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সাশ্রয়৷ যথারীতি বিদ্যুৎ সাশ্রয়ও হয়েছে৷ এক দুই শতাংশ নয়, পঁয়ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়েছে এই এলইডি লাইটের দৌলতে৷ কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পুর নিগমের কোষাগারে এই বিদ্যুৎ সাশ্রয়ের একটি টাকাও ঢুকেনি৷ যে সংস্থা এলইডি লাইট লাগানোর দায়িত্বে রয়েছে তারাই মুনাফার অর্থ নিজেদের কাছেই সংস্কারের নাম করে রেখে দিয়েছে৷ সূত্রের দাবি, এলইডি লাইট লাগানোর দায়িত্ব পুর নিগমকে দেওয়া হলে তাতে প্রায় কুড়ি লক্ষ টাকা সাশ্রয় হত৷ কিন্তু বেসরকারি সংস্থাকে দিয়ে এলইডি লাইট লাগানোতে বিদ্যুৎ সাশ্রয়ের কারণে যে মুনাফা হয়েছে তাও নিগমের কোষাগারে পৌঁছায়নি৷ তাতে এই এলইডি লাইট লাগিয়ে আদতে রাজ্য সরকারের কি লাভ হয়েছে সে প্রশ্ণই এখন উঠছে৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top