News Flash

  • Home
  • Uncategorized
  • সংসৃকতির জগতে মেধা অন্বেষণেও অনিয়ম
Image

সংসৃকতির জগতে মেধা অন্বেষণেও অনিয়ম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জুন৷৷ সংসৃকতি জগতেও মেধা নিয়ে চলছে চরম ধোকাবাজী, প্রতারণা৷ মেধার সঠিক মূল্য প্রদানে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে৷ এমনই এক জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এল আগরতলায় সঙ্গীত মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে৷ ক্ল্যাসিক্যাল ভয়েস অব ইন্ডিয়া নামে একটি প্রতিভা অন্বেষণের উদ্যোগ নেয় সঙ্গীত মিলন নামে একটি সংস্থা৷ এই সংস্থাটি দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাতেও প্রতিভা অন্বেষণের আয়োজন করে৷
মঙ্গলবার আগরতলায় সঙ্গীত মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে ১০ বছর থেকে ২৯ বছর পর্যন্ত চারটি গ্রুপে হয় প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় গোমতী জেলার উদয়পুরের শ্রেয়া মোদক সঙ্গীত পরিবেশন করে৷ প্রতিভা অন্বেষণের এই অনুষ্ঠান মূলত রাগ প্রধান সঙ্গীতের উপর হয়েছে৷ এই সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বাবার সাথে বাড়ি ফিরেযাচ্ছিল শ্রেয়া৷ উদয়পুরে পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পর একটি মোবাইল নম্বর থেকে কল যায় শ্রেয়ার বাবা ভাস্করবাবুর মোবাইলে৷ ভাস্করবাবুকে জানানো হয় শ্রেয়া সংশ্লিষ্ট গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে প্রতিযোগিতায়৷ তাই তাকে পুরস্কার ও সম্মান জানানো হবে৷ সম্মান নেওয়ার জন্য সেদিন রাতেই যাতে তারা অনুষ্ঠান মঞ্চে চলে আসেন৷ তখন ভাস্করবাবু জানান তাঁরা উদয়পুরে চলে গিয়েছেন৷ তাই তারা অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না৷ তবে তাঁদের এক প্রতিনিধিকে যাতে অনুষ্ঠানে পাঠানো হয় পুরস্কার সংগ্রহ করার জন্য৷ সেই মোতাবেক শ্রেয়ার এক নিকটাত্মীয় ঐ অনুষ্ঠানে পৌঁছেন৷ অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে যিনি ছিলেন তার ঘোষণা অনুযায়ী পুরস্কার নিতে গিয়ে জানতে পারেন শ্রেয়াকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়৷
একবার প্রথম পুরস্কার ঘোষণা এবং পরবর্তী সময়ে সান্তনা পুরস্কার প্রদানের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন সঙ্গীত তাঁরা হলেন, সঙ্গীত মিলন সংস্থার লক্ষ্নৌ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিলন দেবনাথ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র৷ অভিযোগ উঠেছে আয়োজক সংস্থার একাংশ পরিকল্পিতভাবে এই প্রতিযোগিতায় অনিয়মের আশ্রয় নিয়েছে এবং শ্রেয়াকে পেছনে ঠেলে দিয়েছে৷ প্রতিযোগিতায় শ্রেয়া প্রথম স্থান দখল করার পরও তাকে পুরস্কার প্রদান না করায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ এই খবর মন্দিরনগরী উদয়পুরে পৌঁছতেই সঙ্গীতপ্রেমী মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top