News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় নিম্নমানের কাজের খেসারত, সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল কোটি টাকার সেতুর পিলার
Image

তেলিয়ামুড়ায় নিম্নমানের কাজের খেসারত, সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল কোটি টাকার সেতুর পিলার

scamনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ জুন৷৷ প্রায় কোটি টাকার ব্রিজ অল্প বৃষ্টিতেই ভেসে গেল খোয়াই নদীতে৷ অতি নিম্নমানের কাজের ফলেই ব্রিজটির একটি পিলার ভেঙ্গে খোয়াই নদীর জলে ভেসে যায়৷ ঘটনা তেলিয়ামুড়া সহ কুমার হলদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ি এলাকার খোয়াই নদীর উপর তৈরি সেতু৷
তেলিয়ামুড়া আর ডি দপ্তর থেকে তেলিয়ামুড়া এক ঠিকেদারকে দিয়ে প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য৷ কাজ শুরু হয়েছিল খোয়াই নদীর উপর এই সেতুটির ৯৫ লক্ষ টাকা ধার্য করা হয় এই কাজটির জন্য৷ সে মোতাবেক ঠিকেদারবাবুকে সেতুটি সম্পূর্ণ নির্মাণের শেষ দিন ধার্য করা হয় ৩-১২-২০১৫ সালের মধ্যে৷ কিন্তু এক বছরে মাত্র ৬০ শতাংশ কাজও হয়নি এই সেতুটির৷ এর মধ্যেই সেতুটির চারটি পিলারের মধ্যে একটি পিলার সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে নদীর জলে ভেসে যায়৷
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই আঠারমুড়া পাহাড়ের বেশ কয়েকটি গ্রাম এর জনগণ রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল দুই পারের জনগণের যাতায়াতের সুবিধার জন্য ঐ এলাকায় খোয়াই নদীর উপর একটি সেতু করে দেওয়ার৷ কারণ তাদের নদীর এক পার থেকে অন্য পারে যেতে হলে যাতায়াতের একমাত্র মাধ্যম হল কাঠের তৈরি নৌকা আর তা না হলে জলে ভিজে পায়ে হেঁটে নদী পার হতে হত৷ এলাকার উন্নয়নে যাতায়াতের মাধ্যম হিসেবে তেলিয়ামুড়া আর ডি সে কাজে হাত দেয়৷ কিন্তু কাজটি শুরুতেই ছিল গলদ৷ এলাকাবাসী অভিযোগ করে বলে কাজের শুরুতেই সেতুটি তৈরির উপাদানগুলি গুণগত মানের ছিল না৷ না ছিল তৈরির সঠিক পন্থা অবলম্বন যে কারণে অল্প বৃষ্টিতেই সেতুটির একটি পিলার জলে ভেসে যায়৷
খবর পেয়ে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ একদল প্রশাসনিক কর্মকর্তারা ছুটে যায় ভগ্ণদশার ব্রিজটিকে দেখার জন্য৷ অপরদিকে কাজের বরাত পাওয়া ঠিকেদার বাবুকে পাওয়া যায় ঐ এলাকায় উনাকে ব্রিজের অবস্থা সম্পর্কে বলতেই তিনি অহরহ করে বলে ফেলেন যে নদীতে বন্যা এসেছে বিশালাকার একটি গাছ জলে ভেসে এসে পিলারটিকে ভেঙ্গে নিয়ে যায়৷ ঠিকেদার রজন বণিক আরো বলেন, কাজের গুণগত মান ভাল ছিল৷ কিন্তু ঠিকেদার রজনবাবুর এই বিশাল গাছের গল্প এলাকাবাসী নস্যাৎ করে দিয়ে বলেন এলাকাবাসী আমরা ছিলাম তখন এলাকায় কোন বিশালাকার গাছ আসেনি৷ শুধুমাত্র নদীতে জল একটু বেশি ছিল আমাদের সামনেই এই পিলারটি ধীরে ধীরে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়৷ একটি পিলারকে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করে বসানো হত তাহলে এই দুর্ঘটনাটি হত না৷
অপরদিকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের সাথে কথা বললে তিনি আমাদের জানান, স্পেশাল সেন্ট্রাল এসোসিয়েশন প্রকল্পের টাকায় উপজাতি কল্যাণ দপ্তর থেকে ৭৮ মিটার লম্বা সেতু উপজাতিদের কল্যাণের জন্য বরাদ্দ হয়েছিল৷ তিনি আরো বলেন, হলদিয়া গ্রাম পঞ্চায়েত সহ ১৪ টি পাড়া বিশেষ করে অবিরাম পাড়া হলদিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটি৷ প্রকৃত এই সেতুটিকে কেন্দ্র করে এলাকার সুকল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কে সচল রাখা এমন কি নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলির সঙ্গে প্রতিটি পাড়ার দূরত্ব কমানোই ছিল প্রশাসনের মূল উদ্দেশ্য৷ তিনি আরো বলেন নিম্নমানের জন্য ব্রিজটি নষ্ট হয়ে যায়নি৷ সরকারি অর্থেরও প্রচুর ক্ষতি হয়েছে৷ তবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ভেঙ্গে যাওয়া সেতুর ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top