News Flash

  • Home
  • Uncategorized
  • কূলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের যোগাযোগ করতে দেওয়া হবে না : পাকিস্তানে
Image

কূলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের যোগাযোগ করতে দেওয়া হবে না : পাকিস্তানে

ইসলামাবাদ, ৭ (হি.স.) : ভারতায় দূতাবাস যোগাযোগ করতে চাইলে ‘গুপ্তচর; সন্দেহে পাক জেলে বন্দি ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে পারছে না । এই আবস্থায় পাকিস্থান স্পষ্ট জানাল ভারতীয় দূতাবাস কর্মীদের কূলভূষণ যাদবের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হবে না। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান এ কথা জানিয়েছেন। তাঁর দাবি, কূলভূষণ ‘বিশেষ উদ্দেশ্যে’ পাকিস্তানে ঢুকেছিলেন। তাই তাঁকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাক সেনার দাবি, মার্চ মাসে পাক অধিকৃত বালুচিস্তান থেকে কূলভূষণকে গ্রেফতার করে তারা। তাদের অভিযোগ, কূলভূষণ ভারতীয় নৌ সেনা অফিসার, গুপ্তচর সংস্থা ‘র’ তাঁকে চরবৃত্তির জন্য বালুচিস্তান পাঠিয়েছে। পাকিস্তান বিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্টোদিকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, কূলভূষণ আগে নৌ সেনায় থাকলেও আগেই অবসর নেন তিনি। তাঁর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পাকিস্তানের ভারতীয় দূতাবাস।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top