News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশের রাজ্যপাল-পত্নীর গাড়িকে অনুসরণ, ধৃত ছয়
Image

অরুণাচল প্রদেশের রাজ্যপাল-পত্নীর গাড়িকে অনুসরণ, ধৃত ছয়

গুয়াহাটি, ০৭ জুন, (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়ার পত্নী রীতা রাজখোয়ার গাড়িকে রহস্যজনকভাবে অনুসরণ করার অভিযোগে ছয় দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, গত শনিবার বেলা এগারোটা নাগাদ গুয়াহাটি থেকে ইটানগরের উদ্দেশে অরুণাচল প্রদেশের রাজভবনের লালবাতি সংবলিত একটি টয়্যাটো গাড়িতে রওয়ানা হয়েছিলেন রীতা রাজখোয়া। তাঁর সঙ্গে ছিলেন একজন নিরাপত্তারক্ষী। ইত্যবসরে গুয়াহাটির শহরতলি সোনাপুরের আগে তাঁদের টয়্যাটোকে এএস ০১ বিএস ৩২৩৬ নম্বরের একটি মারুতি সুইফট কার অনুসরণ করতে করতে দ্রুতবেগে তাকে অতিক্রম করার চেষ্টা করে। বার বার অতিক্রম করতে গিয়ে রাজ্যপাল-পত্নী আরোহিত টয়্যাটোকে থামতে ইঙ্গিত দিতে থাকে। অনুসরণকারী সুইফটের আরোহীদের চেহারা অপরিচিত বলে অনুমান করে তাঁর গাড়ি চালককে গতিবেগ বাড়িয়ে দিতে বলেন রাজ্যপাল-পত্নী রীতা। এমতাবস্থায় তৃতীয়বার টয়্যাটোকে অতিক্রম করার সময় দুষ্কৃতীরা তাদের গাড়ির নম্বরপ্ল্যাট খুলে নেয়। রীতা রাজখোয়ার গাড়িচালক শরৎ শইকিয়া অনুসরণকারীদের হাত থেকে রেহাই পেতে ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটে সোজা জাগিরোড থানায় ঢুকে যান। গাড়ি থেকেই ঘটনার ব্যাপারে রাজ্যপাল-স্বামীকে জানান পত্নী রীতা। সে-অনুযায়ী অরুণাচল পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান রাজ্যপাল রাজখোয়া।
এরপর নগাঁও জেলা পুলিশ ও অরুণাচল প্রদেশের পুলিশ এসকোর্ট রাজ্যপাল-পত্নীকে এগিয়ে নিয়ে যায় ইটানগর পর্যন্ত। ঘটনা সম্পর্কে গুয়াহাটি মহানগর থানায় এজাহার জমা পড়লে পূর্ব কামরূপ মহানগর পুলিশের তৎপরতায় অনুসরণকারী গাড়ি-সহ এর ছয় আরোহীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন অসমের এবং বাকি তিনজন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও মুজফফরনগরের বাসিন্দা বলে জানা গেছে।
অসমের ধৃতরা যথাক্রমে অসীম হাজরিকা, হিরণ্য হাজরিকা ও রঞ্জিত শইকিয়া। এরা তিনজনেই শোণিতপুর জেলার জামুগুড়ি অঞ্চলের বাসিন্দা। অপরদিকে অন্য তিনজন যথাক্রমে মুজফফরনগরের ধর্মেন্দ্র কুমার, গাজিয়াবাদের মহম্মদ আখতার এবং মহম্মদ নাসিম।
রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়ার পত্নীকে অনুসরণ করার ঘটনার খবর চাউর হতেই অসম ও গোটা অরুণাচল প্রদেশে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top