News Flash

  • Home
  • Uncategorized
  • নারী ঘটিত অপরাধ বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী
Image

নারী ঘটিত অপরাধ বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে নারীঘটিত অপরাদ৷ রেহাই পাচ্ছে না শিশু কন্যারাও৷ যা লজ্জাজনক ঘটনা৷ এবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অকপটেই তিনি স্বীকার করেছেন এই রাজ্যে নারীদের উপর অপরাধ প্রবণতা বাড়ছে৷ পাশাপাশি তিনি এও বলেছেন রাতের অন্ধকারে পার্কগুলিতে চলে নেশা সেবন৷ পণপ্রথা নিয়ে দোষলেন অভিভাবকদের৷
manikশেষ পর্যন্ত নারী ঘটিত অপরাধ বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷ এক প্রকার উদ্বেগের সাথেই রবিবার মানিক সরকার বলেছেন দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও মায়েদের বোনেদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বাড়ছে৷ রবিবার আগরতলা পুর নিগমের ২৫নং ওয়ার্ডের উদ্যোগে ধলেশ্বরস্থলে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও স্বেচ্ছা রক্তদান শিবিরের৷ এদিন শিবিরের উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে অকপটেই রাজ্যে নারী ঘটিত অপরাধ বৃদ্ধির কথা স্বীকার করেন৷ তিনি বলেছেন, নারী ঘটিত অপরাধ বন্ধ করতে আমরা নানাভাবে উদ্যোগ নিলেও কোনভাবেই শূন্যের কোটায় আনা যাচ্ছে না৷ পুলিশের ব্যর্থতাকে পরোক্ষভাবে হলেও স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, এই অপরাধ বন্ধ করতে হলে শুধুমাত্র পুলিশ, প্রশাসন, বিচারালয় তাদের দায়িত্ব তাহলে ভুল হবে৷ তিনি সমাজের সকল অংশের মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷
মানিক সরকার বলেন, সংবাদ মাধ্যমে যখন ধর্ষণের ঘটনার খবর প্রকাশিত হয় তখন তা পড়তে লজ্জা বোধ করি৷ এমন সমস্ত লোক বিশেষ করে বয়স্ক লোকরা যখন এই ঘটনায় জড়িয়ে পড়ে তখন লজ্জাবোধ হয়৷
প্রণপ্রথা সম্পর্কে মুখ্যমন্ত্রী তার ভাষণে অভিভাবকদের দায়ি করেন তাছাড়া রাজ্যে যে নেশাদ্রব্য বিক্রিত সেবন বাড়ছে তাও অকপটে স্বীকার করেন৷ বলেন সৌন্দর্য্যায়নের জন্য যে পার্কগুলি তৈরি করা হয়েছে সেগুলিকে ভেঙ্গে রাতের অন্ধকারে নেশা সেবনের ধুম পড়ে৷
মুখ্যমন্ত্রী এদিন সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে এই সামাজিক অপরাধ বন্ধের দাবি জানান৷ এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নানা মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ণ মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রেসিডেন্ট কলার প্রাপ্ত পুলিশ প্রসাসন কি তাহলে নারীঘটিত অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে? তাছাড়া এনিয়ে সরব হলেও নারীঘটিত অপরাধ বন্ধে সরকার আগামী দিনে কোন পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে কিন্তু কোন আশারবাণী শোনাতে পারলেন না মুখ্যমন্ত্রী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top