News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন বড়জলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক জীতেন সরকার
Image

বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন বড়জলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক জীতেন সরকার

JitendraSarkarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন বড়জলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক জীতেন সরকার৷ সোমবার তিনি বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে তাঁর বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র জমা দেন৷ অধ্যক্ষ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছেন৷ ফলে, বড়জলা কেন্দ্রের আসনটি এখন শূণ্য হয়ে পড়েছে৷ অধ্যক্ষ জানিয়েছেন, নির্বাচন কমিশনকে বড়জলা কেন্দ্রর আসনটি শূণ্য হয়ে পড়েছে তা জানিয়ে দেওয়া হবে৷ যাতে উপনির্বাচন সংগঠিত করা৷
এদিকে, জীতেনবাবু জানিয়েছেন, কোন চাপে পড়ে নয়, স্বেচ্ছায় তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন৷ কংগ্রেস ছাড়বেন কি না বা নতুন কোন কিছু স্থির করেছেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি জীতেনবাবু৷ অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানিয়েছেন, আইন মোতাবেক জীতেন সরকার পদত্যাগ করেছেন৷ সুতরাং তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করার কোন কারণ নেই৷
এদিন, জীতেন সরকারের বিধায়ক পদ থেকে পদত্যাগের জের রাজ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা হয়ে দাঁড়াল ৯৷ এদিকে, কংগ্রেসের ৬ বিধায়কের বিধায়ক পদ খারিজ করার জন্য সোমবার সকালেই পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে সুপারিশ করেছেন৷ অধ্যক্ষ সেই চিঠিও পেয়েছেন বলে জানিয়েছেন৷ চিঠিতে পিসিসি সভাপতি সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন, দীবাচন্দ্র রাঙ্খল, প্রণজিৎ সিং রায় এবং জীতেন সরকারের বিধায়কপদ খারিজের সুপারিশ করেছিলেন৷ মূলত, দলবিরোধী কাজ করছেন এই অভিযোগ এনেই পিসিসি সভাপতি ৬ বিধায়কের বিধায়ক পদ খারিজ করার সুপারিশ করেছেন বলে জানিয়েছেন৷ অধ্যক্ষ জানিয়েছেন, যেহেতু জীতেন সরকার পদত্যাগ করেছেন সুতরাং বাকি পাঁচজনকেও বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া৷ তবে, যে ব্যবস্থাই নেওয়া হবে তা আইনের মধ্যে থেকেই গ্রহণ করা হবে৷ তবে, যেহেতু এখন কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন ৯, সুতরাং একসাথে যদি ৬ বিধায়ক এখন দল ছাড়েন তাহলে তাঁরা দলবিরোধী আইনের আওতায় আসবেন না৷ কিন্তু, জীতেন সরকারের বিধায়কপদ থেকে পদত্যাগের মাধ্যমে রাজ্য রাজনীতি এন নতুন মোড় এসে গেছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top