News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের দুই বছরে তিনটি বাজেটকে দিশাহীন বললেন মানিক দে
Image

মোদী সরকারের দুই বছরে তিনটি বাজেটকে দিশাহীন বললেন মানিক দে

MANIK CITUনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ কেন্দ্রীয় সরকারের শ্রম ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ১২ দফা দাবি আদায়ে আগামী ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন৷ এ উপলক্ষে গোটা দেশেই প্রচার অভিযান সংগঠিত করেছে সিআইটিইউ৷ রাজ্যেও শনিবার আয়োজন করা হয় এক হল সভার৷ সভায় সিদ্ধান্ত হয় ঐ দিন দেশব্যাপী বনধে সামিল হবে ত্রিপুরাও৷
কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমও জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ এনে ১২ দফা দাবি আদায়ে আগামী ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটে সামিল হবে ১২টি শ্রমিক৷ সংগঠন৷ এই ধর্মঘটকে সামনে রেখে গোটা দেশেই প্রচার তুঙ্গে তুলেছে সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন৷ এই ধর্মগঠকে সামনে রেখে শনিবার রাজ্যে এক হল সভার আয়োজন করে সিআইটিইউ রাজ্য কমিটি৷ এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় আলোচনাসভা৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি তথা পরিবহন মন্ত্রী মানিক দে এদিন কেন্দ্রীয় সরকারের নীতিগুলি তুলে ধরে সমালোচনা মুখর হন৷ মানিক দে বলেন, ইউপিএ সরকারের ন্যায় এনডিএ সরকারের কোন নীতি নেই৷ বর্তমানে দেশে বেকারের সংখ্যা বাড়ছে৷ নেই নতুন প্রকল্প৷ গত ২ বছরে মোদী সরকার যে তিনটি বাজেট বেশ করেছে তা একেবারেই দিশাহীন৷ বড় লোকদের স্বার্থরক্ষার মেনে কাদ্মজ করে চলেছে মোদী সরকার৷
মানিক দে বলেন সাম্প্রদায়িক শক্তিগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে৷ দেশের সরকার এখন চিন্তায় ব্যাস্ত কোন ধর্মের মানুষ কোন ধর্ম গ্রহন করবেন৷ সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মানিক দে৷ তিনি বলেন, এই নীতির প্রতিবাদে আগামী ২রা সেপ্ঢেম্বর ধর্মঘট সামিল হবে রাজ্যও৷
এদিনের হল সভায় আলোচনা করেন কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ন কর, জিএমপি নেতা নীরতুদন দেববর্মা, সিআইটিইউ নেতা পিযুষ নিগম, মন্ত্রী রতন ভৌমিক, ভানুলাল সাহা প্রমুখ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top