News Flash

  • Home
  • Uncategorized
  • জয়েন্টে পিসিএমে পূর্বিতা পুরকায়স্থ, পিসিবিতে দেবস্মিতা সাহা শীর্ষ স্থানে
Image

জয়েন্টে পিসিএমে পূর্বিতা পুরকায়স্থ, পিসিবিতে দেবস্মিতা সাহা শীর্ষ স্থানে

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পিসিএম গ্রুপে পূর্বিতা পুরকায়স্থ এবং পিসিবি গ্রুপে দেবস্মিতা সাহা শীর্ষ স্থান অর্জন করেছে৷
শনিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ২০১৬ সালের পরীক্ষার ফলাফল ঘোষণা করে৷ তাতে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ১২১ জন৷ পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছিল ৩ হাজার ২৩৫ জন এবং পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছিল ৪ হাজার ৫০১ জন৷ এদিন ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে, পিসিএম গ্রুপে শীর্ষ স্থানাধিকারী তিনজন হল প্রথম পূর্বিতা পুরকায়স্থ, দ্বিতীয় আকাশ চৌধুরী এবং তৃতীয় সবরী ঘোষ৷ এদিকে, পিসিবি গ্রুপে শীর্ষ স্থানাধিকারী তিনজন হল প্রথম দেবস্মিতা সাহা, দ্বিতীয় সোম্যব্রত বিশ্বাস এবং তৃতীয় সৌরভ পাল৷ এবছর পিসিএম গ্রুমে সাধারণ ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ২ হাজার ১৬৩ জন, এসটি ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ৪৯৭ জন এবং এসসি ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ৫৭৫ জন৷ অন্যদিকে, পিসিবি গ্রুপে সাধারণ ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭৯৯ জন, এসটি ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ৮৯৪ জন এবং এসসি ক্যাটাগরিতে পরীক্ষার্থী ছিল ৮০৮ জন৷
উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে কৃতি তালিকাতেও প্রথম দুটি শীর্ষ স্থান অর্জন করেছিল মেয়েরা৷ এবার জয়েন্ট এন্ট্রান্সেও শীর্ষ স্থান অর্জনে মেয়েরা টেক্কা দিয়েছে ছেলেদেরকে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top