হরদই, ১ জুন (হি.স.) : উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির এক নেত্রীর কোঠাবাড়িতে জুয়ার আসর| হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ল ২১ জন জুয়াড়ি| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখের বেশি টাকা| বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি মোবাইল এবং ১৪টি বাইক | শুধু ওই নেত্রীই নয়, পুলিশি জেরায় উঠে এসেছে এক মহিলা বিধায়কের নামও| এই ঘটনার জেরে ফের বেকায়দায় উত্তরপ্রদেশের শাসকদল|
অভিযোগ, হরদই জেলার পিহানি চুঙ্গি এলাকার শেল সিংহ নামে ওই নেত্রীর বাড়িতে দীর্ঘদিন ধরেই চলত জুয়ার কারবার| পুলিশের কাছে খবর ছিল আগে থেকেই| সেইমত হানা দেয় পুলিশ| বাড়ির অন্দরমহলে পৌঁছতেই পুলিশ দেখে, কাঁড়ি কাঁড়ি টাকা রেখে চলছে জুয়া খেলা| পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে যায়| তবে ২১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ|
এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর| প্রকাশ্যে চলে আসে দলের একাংশের ক্ষোভ| সমাজবাদী পার্টি নেতা চন্দন সিংহ অপর এক মহিলা বিধায়কের বিরুদ্ধে জুয়ার আসর চালানোর অভিযোগ আনেন| ফলে ফের বেকায়দায় পড়েছে মুলায়ম সিং যাদবের দল|
পুলিশ আধিকারিক উমেশ কুমার সিংহ জানিয়েছেন, ২১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি সেন্ট্রো গাড়ি, ১ লাখ ১৮ হাজার টাকা, ২০টি মোবাইল এবং ১৪টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে|
সপা নেত্রীর কোঠাবাড়ি থেকে গ্রেফতার ২১ জন জুয়াড়ি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















