News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ধরা পড়ল দুই শীর্ষ পড়ুয়ার সাক্ষাত্কারে
Image

বিহারের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ধরা পড়ল দুই শীর্ষ পড়ুয়ার সাক্ষাত্কারে

bihar-mapপাটনা, ১ জুন (হি.স.) : ভাবলেও অবাক হবেন ভারতীয় শিক্ষাবিদরা| বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম স্থান অধিকারী ছাত্র জানে না জলের সঙ্গে সম্পর্ক কী| আর এখানেই শেষ নয়, জলের H2O এই সহজ রসায়ন না জেনেই মোট ৫০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৮৫| আরও অবাক করে গিয়েছে আরেক পড়ুয়া| রুবি রাই নামে এই ছাত্রী কলা বিভাগে প্রথম হয়েছে| তার প্রাপ্ত নম্বর ৪৪৪| ১৭ বছরের এই ছাত্রীর দাবি রাষ্ট্রবিজ্ঞানে খাবার বানানোর বিষয়ে পড়ানো হয়| শুধু তাই নয় রাষ্ট্রবিজ্ঞানকে ইংরাজিতে প্রোডিক্যাল সায়েন্স বলা হয় বলেও সে জানিয়েছে|
বিহারের স্থানীয় টেলিভিশন চ্যানেলে এই দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সাক্ষাত্কার সম্প্রচার হওয়ার পর বিহারের সরকারি শিক্ষাব্যবস্থার বেহাল দশা ধরা পড়েছে| রাজ্যের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি এই তথ্য জানার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থা মাফিয়াদের কথা স্বীকার করেন| তিনি বলেছেন, কয়েকজনের জন্য সমগ্র ব্যবস্থাটিকে কাঠগড়ায় তোলা ঠিক নয়| ওই দুই পরীক্ষার্থীর উত্তরপত্র ফের পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি| সেইসঙ্গে তিনি বলেছেন, হয়তো অন্য কেউ ওই দুই পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিয়েছিল কিংবা পরীক্ষার পরে উত্তরপত্র বদল করা হয়েছিল|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top