News Flash

  • Home
  • Uncategorized
  • সপা নেত্রীর কোঠাবাড়ি থেকে গ্রেফতার ২১ জন জুয়াড়ি
Image

সপা নেত্রীর কোঠাবাড়ি থেকে গ্রেফতার ২১ জন জুয়াড়ি

handcuffহরদই, ১ জুন (হি.স.) : উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির এক নেত্রীর কোঠাবাড়িতে জুয়ার আসর| হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ল ২১ জন জুয়াড়ি| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখের বেশি টাকা| বাজেয়াপ্ত করা হয়েছে ২০টি মোবাইল এবং ১৪টি বাইক | শুধু ওই নেত্রীই নয়, পুলিশি জেরায় উঠে এসেছে এক মহিলা বিধায়কের নামও| এই ঘটনার জেরে ফের বেকায়দায় উত্তরপ্রদেশের শাসকদল|
অভিযোগ, হরদই জেলার পিহানি চুঙ্গি এলাকার শেল সিংহ নামে ওই নেত্রীর বাড়িতে দীর্ঘদিন ধরেই চলত জুয়ার কারবার| পুলিশের কাছে খবর ছিল আগে থেকেই| সেইমত হানা দেয় পুলিশ| বাড়ির অন্দরমহলে পৌঁছতেই পুলিশ দেখে, কাঁড়ি কাঁড়ি টাকা রেখে চলছে জুয়া খেলা| পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে যায়| তবে ২১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ|
এদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর| প্রকাশ্যে চলে আসে দলের একাংশের ক্ষোভ| সমাজবাদী পার্টি নেতা চন্দন সিংহ অপর এক মহিলা বিধায়কের বিরুদ্ধে জুয়ার আসর চালানোর অভিযোগ আনেন| ফলে ফের বেকায়দায় পড়েছে মুলায়ম সিং যাদবের দল|
পুলিশ আধিকারিক উমেশ কুমার সিংহ জানিয়েছেন, ২১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি সেন্ট্রো গাড়ি, ১ লাখ ১৮ হাজার টাকা, ২০টি মোবাইল এবং ১৪টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে|

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top