News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেন্ডোয়িজ চৌমুহনীতে মধুচক্রের আসর, হত্যার লক্ষ্যে যুবকের পেটে চলল ছুরি
Image

গ্রেন্ডোয়িজ চৌমুহনীতে মধুচক্রের আসর, হত্যার লক্ষ্যে যুবকের পেটে চলল ছুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজধানীর গ্র্যান্ডোয়িজ চৌমুহনী এলাকায় এক যুবক ছুরিকাহত হয়েছে৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত যুবকের নাম সৌরভ চৌধুরী৷
রাজধানী আগরতলায় শহর এলাকার অলিগলিতে অপরাধ প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে৷ একদিকে সংসৃকতির পীঠস্থান নেশার CRIMEকবলে হাবুডুবু খাচ্ছে, অন্যদিকে নারীঘটিত ব্যাভিচারের ঘটনাও উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ রেস্টুরেন্ট হোটেল সহ বিভিন্ন বাড়িঘর্যে দেহব্যবসা রমারমা হয়ে উঠেছে৷ রাজধানী আগরতলা শহরের গ্রান্ডোয়িজ চেমুহনী এলাকার একটি বাড়িতেও মধুচক্রের আসর বসছে বলে অভিযোগ৷ শনিবার সন্ধ্যা রাতে স্থানীয় যুবক সৌরভ চৌধুরী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক যুবককে আটক করে চপেটাঘাত করেছিল৷ এরপরই আরো কয়েকজন যুবক এসে সৌরভ চৌধরীকে মারধর ও পেটে ছুরিকাহত করে৷ খবর পেয়ে পুলিশ এসে আহত সৌরভ চৌধুরীকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, ঘটনার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ৷ তারা হল গণেশ সাহা ও অতনু ভৌমিক৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে মধুচক্রের আসর যে বাড়িতে বসে বলে অভিযোগ সেখানে তল্লাশি চালানোর কোন খবর নেই৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top