News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে আটকাতে হবে, শপথ নিয়ে মমতা উস্কে দিলেন ফেডারেল ফ্রন্টের জল্পনা
Image

বিজেপিকে আটকাতে হবে, শপথ নিয়ে মমতা উস্কে দিলেন ফেডারেল ফ্রন্টের জল্পনা

mamata diকলকাতা, ২৭ মে৷৷ শপথ নিয়েই জাত চিনিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ দীপ্ত কন্ঠে জানালেন বিজেপিকে আটকাতে হবে৷ শুধু তাই নয়, উস্কে দিলেন ফেডারেল ফ্রন্টের জল্পনাও৷ রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গেছে মমতা, নীতীশ ও কেজরিওয়ালকে৷ পাশাপাশি ছিলেন লালু প্রসাদ যাদব এবং ফারুক আব্দুল্লার মত বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্বরা৷ তাতে আবারও যে ফেডারেল ফ্রন্টের পথেই মমতার পথ চলা শুরু হতে চলেছে তারই ইঙ্গিত পাওয়া গেল৷ অবিজেপি, অকংগ্রেসি দলের শীর্ষ নেতৃত্বদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কাছে পেয়ে খুশি চেপে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তিনি বলেন, সবাই এসেছে, আমি খুব খুশি৷ এটা মনে রাখব৷ ফলে, দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রীত্ব পেয়ে মমতা ব্যানার্জি যে এবার বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে এক বিরাট মঞ্চ গড়ে তুলতে চলেছেন তা মনে করছে রাজনৈতিক মহল৷
এর পেছনে অবশ্য যুক্তিও রয়েছে৷ মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রীয় ফ্রন্টের কথা বলে আসছিলেন৷ সে লক্ষ্যে কখনো অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণে দিল্লি গিয়েছেন৷ আবার নীতীশ কুমারের শপথে পাটনাতেও গেছেন৷ শুধু তাই নয়, পৌঁছে গিয়েছিলেন লালুর বাড়িতেও৷ তাতে আঞ্চলিক দলগুলির প্রধানদের নিয়ে মমতা ব্যানার্জি গোটা দেশে বিরাট অবিজেপি, অকংগ্রেসি মঞ্চ গড়ে তুলতে চাইছেন তা কারোরই অজানা নয়৷ ফলে, দ্বিতীয়বারের তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাজনৈতিক প্রধানদের উপস্থিতি ফেডারেল ফ্রন্টেরই সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, আঞ্চলিক প্রধানরা নিজেরাই জল্পনা উস্কে দিয়েছেন৷ জাতীয় রাজনীতিতে বিকল্প জোটের প্রসঙ্গ উস্কে দিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা বলেন, ফ্রন্ট গড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না৷ এক ধাপ এগিয়ে ফ্রন্টের পক্ষে সুর চড়ালেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷ তিনি বলেন, আরএসএস বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ দলগুলির এক হওয়া খুবই জরুরি৷ ফলে, খুব শীঘ্রই সমভাবাপন্ন এবং ধর্মনিরপেক্ষ দলগুলি বসে বৈঠক করব৷ তাদের প্রত্যেকেরই দেশ থেকে বিজেপিকে হটানোই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে৷
অবশ্য তৃতীয় ফ্রন্টের জল্পনা নিয়ে প্রতিক্রিয়ায় জেটলি বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে আগেও মুখথুবড়ে পড়েছে ফেডারেল ফ্রন্ট৷ এটি পরীক্ষিত এবং বিফল চেষ্টা৷ পাশাপাশি তিনি আরো বলেন, কোন দলের সঙ্গে কোন দলের বিরোধিতা থাকবেই৷ কিন্তু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক সাংবিধানিক সেখানে কোন বিরোধ থাকতে পারে না৷ ফলে, কোন রাজনৈতিক রং না দেখে কেন্দ্র রাজ্যগুলিকে সব রকম সাহায্য করবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top