News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যবসায়ীর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার চাঞ্চল্য শহরের নেতাজী সুভাষ রোডে
Image

ব্যবসায়ীর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার চাঞ্চল্য শহরের নেতাজী সুভাষ রোডে

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ শুক্রবার নিজ দোকানের ভেতরই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল মালিক রাজীব ওরফে নয়ন সাহাকে৷ ঘটনা নেতাজী সুভাষরোডস্থিত পিএস এন্টারপ্রাইজে৷ মৃত্যুটি আত্মহত্যা না হত্যা তা জানা যায়নি৷ ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের৷ ঘটনা নেতাজি সুভাষ রোড এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, নেতাজী সুভাষ রোডের বাসিন্দা শান্তিরঞ্জন সাহার ছেলে রাজীব সাহা ওরফে নয়ন সাহাকে নেতাজীরোডস্থিত পিএস এন্টারপ্রাইজ নামে নিজেরই মুদি দোকানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ শুক্রবার দোকানের কর্মচারীরা যথা সময়ে দোকানে এসে বেশ সময় অব্দি দোকানের মালিক রাজীবকে দেখতে না পেয়ে ওনার কর্মচারী অনেক খোঁজাখঁুজির পর দোকানের ভেতর দিকের গোডাউনের ভেতর তাদের মালিক ফাঁসিতে ঝুলে আছেন৷ তৎক্ষণাৎ কর্মচারীরা চিৎকার করে পার্শ্ববর্তী লোকজনদের জড়ো করে ঝুলন্ত অবস্থা থেকে রাজীবকে নামিয়ে আনে৷ পাশাপাশি মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়িতেও খবর পাঠায়৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাজীবকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তবর্যত চিকিৎসকরা রাজীবকে পরীক্ষা করে মৃত বলে জানিয়ে দেন৷ প্রত্যক্ষদর্শী মৃত রাজীব সাহার কর্মচারী জানায়৷ এদিকে রাজীবের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি৷ পুলিশ জানায়, এখন কিছু বলা যাচ্ছে না তদন্তের পর সব জানা যাবে৷
রাজীব সাহার মৃত্যু আত্মহত্যা না অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ সহ এলাকাবাসী৷ কর্মচারীদের কথায় তাদের মালিক বৃহস্পতিবার দিনও দোকানে স্বাভাবিক ভাবেই ছিলেন৷ কোনো রকম অস্বাভাবিকতা দেখা যায় নি৷ সব মিলিয়ে রাজীবের মৃত্যু সন্দেহজনক৷ তদন্তের অপেক্ষায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top