News Flash

  • Home
  • Uncategorized
  • প্রোটেম অধ্যক্ষ পদে শপথ ফণীভূষণ চৌধুরীর
Image

প্রোটেম অধ্যক্ষ পদে শপথ ফণীভূষণ চৌধুরীর

গুয়াহাটি, ২৮ মে, (হি.স.) : চতুর্দশ রাজ্য বিধানসভার প্রোটেম অধ্যক্ষ হিসেবে শপথ নিয়েছেন ফণীভূষণ চৌধুরী| আজ দুপুরের দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজভবনে রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করান| পরবর্তী অধ্যক্ষ নির্বাচিত না-হওয়া পর্যন্ত এই পদ সামলাবেন চৌধুরী| আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল-সহ তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য| তাঁর অপ্রতিরোধ্য দুর্গ বলে পরিচিত বঙাইগাঁও থেকে রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদের টিকিটে টানা সাতবারের বিধায়ক ফণীভূষণ চৌধুরী আগামী ১ জুন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রথম অধিবেশন পরিচালনা করবেন| অধিবেশন চলবে তিনদিন| এরই মধ্যে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে|এদিকে নতুন অধ্যক্ষ হিসেবে বিজেপি-র সরভোগ কেন্দ্র থেকে নির্বাচিত রঞ্জিত দাসের নাম চর্চায় উঠে এসেছে|  ইতিমধ্যে এই পদ নিতে মুখ্যমন্ত্রী তাঁকে অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে| গতকাল রাতে মুখ্যমন্ত্রীর অস্থায়ী আবাস ব্রহ্মপুত্র রাজ্য অতিথিশালায় এ-নিয়ে তাঁদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলেও খবরে প্রকাশ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top